IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> নগর-গ্রাম >> আদমদীঘিতে ভাগ্নের ছুরির আঘাতে আহত মামা

আদমদীঘিতে ভাগ্নের ছুরির আঘাতে আহত মামা

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামে জমিসংক্রান্ত জেরে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে মামাকে কুপিয়ে আহত করেছেন আপন ভাগ্নে। আহত মামাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আহত মামার নাম আবুল কালাম আজাদ (নামি) ও ভাগ্নে একই গ্রামের আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার ইউপির উথরাইল জাহানাবাজ গ্রামের শাহাদত হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (নামি) ও তার আপন ভাগ্নে একই গ্রামের আনোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের সমঝোতার জন্য কয়েক দফায় চেষ্টা করে বার্থ হয়েছে।

একপর্যায়ে শুক্রবার সকালে ভাগ্নে আনোয়ার হোসেন মামাকে না ডেকে এককভাবে জমিটি মাপতে শুরু করেন। খবর পেয়ে মামা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করার চেষ্টা করেন। এ সময় ভাগ্নে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র (ছুরি) দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

গুরুতর আহত আবুল কালাম আজাদ (নামি)’কে উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আবুল কালাম আজাদ (নামির) ভাই বাদী হয়ে শুক্রবার রাত ৮.৩০ ঘটিকার সময় আদমদীঘি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930