ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা, সাবেক জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা পারভীন পান্না, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সহ সভাপতি সাইদুল ইসলাম চান, আব্দুল হালিম খান দুলাল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয় এবং দোয়া মাহফিল শেষে প্রয়াত নেতার জন্মদিন উপলক্ষে কেক কাটে অতিথিবৃন্দ।


