ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মে) উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মÐল, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মÐল ও খোদাবকস মিয়া।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ্ আলম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানসহ অন্যান্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সোমবার (১৬ মে) হতে আগামি ১৯ মে পর্যন্ত ফিকচার অনুযায়ী প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। আগামি ১৯ মে ফাইনাল খেলা ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


