IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> সরকারী কাজের জন্য বিনামূল্যে ব্যবহারের অনুমোদন নিয়ে প্রতিদিন ৫০ লাখ টাকার বালু বিক্রির অভিযোগ

সরকারী কাজের জন্য বিনামূল্যে ব্যবহারের অনুমোদন নিয়ে প্রতিদিন ৫০ লাখ টাকার বালু বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সুজানগর উপজেলা সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির পাবনা-২ সুজানগর বেড়া আধা সরকারি (ডিও) পত্রের পেক্ষিতে মোংলা হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশি পযর্ন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন” শীষক প্রকল্পের আওতাধীন নৌপথের সেগমেন্ট-০৬ এর উদায়পুর এবং সেগমেন্ট-০৮ এর রায়পুর-সাতবাড়িয়া এলকার ডাইক হতে ড্রেজিংকৃত মাটি/বালু জনস্বার্থে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থান সহ সরকারি উন্নয়নমূলক কাজে বিনামূল্যে কিছু বালি ব্যবহারের জন্য অনুমোদন নিয়েছে। অথচ আইন শৃংখলা বাহিনীকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে প্রতিদিনে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বালি উত্তোলন করছে বালু দস্যুরা। এর ফলে অনেক জায়গায় বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। অপর দিকে উঠতি বাদামসহ আবাদী ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে এলাকা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা জানায়, আহম্মেদ ফিরোজ কবির এমপি সাহেব সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের জন্য অনুমোদন এনে কিছু বালু দস্যুর হাতে দ্বায়িত্বে দিলে তারা সর্তসাপেক্ষ ভেঙ্গে জনস্বার্থে ক্ষতি হয় এমন কাজ করে বালু উত্তলন করে বিক্রি করছে।

এ দিকে স্থানীয় মেম্বার সহ এলাকার ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা আক্ষেপ করে বলেন, আমাদের এমপি সাহেব আমাদের জনগণের কথা না ভেবে, কিছু অসাধু ব্যক্তির পেট মুটা করছে।

বালু উত্তলনকারীরা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ, তবে তারা বলেন নিয়ম নীতি মেনেই বালি উত্তোলন করছি। এ সময় বালি উত্তোলনকারীরা বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ স্বাক্ষরিত একটি অনুমতিপত্র দেখান এবং যার অনুলিপি প্রধান প্রকৌশলী বিআইডব্লিউটিএ ঢাকা, পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সদর থানা, সুজানগর থানা ও নৌ-পুলিশ দপ্তরে প্রদান করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ স্বাক্ষরিত একটি অনুমতিপত্রে দেখা যায় বাড়ি ঘর, আবাদি, কৃষি জমির নিকট থেকে বালি উত্তোলন করা যাবে না। ফসলের ক্ষতি করা যাবে না। এবং মাটি/বালি ব্যক্তিগত কাজে ব্যবহার বা ব্যক্তি/ প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করা যাবে না।

সুজানগরের ভুক্তভোগী ও সচেতন মহল সরকারের দ্বায়িত্বে থাকা কর্মচারীর কাছে প্রত্যাশা করেন, সঠিক তদন্ত করে বালু দস্যুর হাত থেকে পদ্মার পারের শত বসতবাড়ি এবং ক্ষতিগোস্ত কৃষকের জমি রক্ষা করবে এমন প্রত্যাশার অপেক্ষায় তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930