IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> আত্রাইয়ে বন্যায় বিধ্বস্তের দুই বছরেও সংস্কার হয়নি রাস্তাটি, দুর্ভোগে জনসাধারণ

আত্রাইয়ে বন্যায় বিধ্বস্তের দুই বছরেও সংস্কার হয়নি রাস্তাটি, দুর্ভোগে জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গাজাঙ্গাল হয়ে নাটোর অভিমুখী রাস্তাটি বন্যায় বিধ্বস্তের দুই বছর পার হলেও তা সংস্কার করা হয়নি। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

জানা যায়, ভাঙ্গাজাঙ্গাল-নাটোর রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। প্রায় দেড় যুগ আগে এ রাস্তার নাটোরের অংশ পাকা করণ করা হয়। ওই সময় থেকেই এ রাস্তা দিয়ে সিএনজি, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় বিভিন্ন প্রকার যানবাহন চলাচল শুরু করে। গত ৫/৬ বছর পূর্বে আত্রাইয়ের অংশও পাকা করণ করা হলে রাস্তাটির গুরুত্ব আরও বেড়ে যায়। এ রাস্তা দিয়ে নাটোরের সাথে যোগাযোগের ক্ষেত্রে ওই এলাকার মানুষের প্রায় ৮/১০ কিলোমিটার রাস্তা কমে যায়। ফলে উপজেলার বিশা, মনিয়ারী ও পাঁচুপুর ইউনিয়নের হাজার হাজার লোক এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত নাটোর যাতায়াত করে থাকেন।

গত দুই বছর আগে ভয়াবহ বন্যায় রাস্তাটির আত্রাইয়ের অংশে প্রায় আধা কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়ে যায়। রাস্তাটি বিধ্বস্ত হওয়ার পর অদ্যাবধি এটি সংস্কার করা হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলছে ছোট বড় যানবাহন। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। বিশেষ করে বৃষ্টি হলে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

সিএনজি চালক বৈঠাখালী গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, এ রাস্তার আত্রাইয়ের অংশ সংস্কার না হওয়ায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাই। মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, গত বছর বন্যার পূর্বে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীদের সাথে নিয়ে আমি এ রাস্তায় মাটির কাজ করেছিলাম। কিন্তু বন্যায় আবারও ভেঙে গেছে। রাস্তাটির প্রয়োজনয়ী সংস্কারের জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় একাধিকবার উপস্থাপন করেছি।

উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, রাস্তাটি পুন:নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930