IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে অযত্নে-অবহেলায় হারিয়ে গেল পাখিদের অভয়াশ্রম

বদলগাছীতে অযত্নে-অবহেলায় হারিয়ে গেল পাখিদের অভয়াশ্রম

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পাখিদের জন্য গড়ে তোলা ব্যতিক্রমী অভয়াশ্রম গুলি অযত্নে আর অবহেলায় মাত্র ৩ বছরের মধ্যেই হারিয়ে গেল অন্ধকারে। তদারকি না থাকায় গাছ থেকে ভেঙে পড়েছে বাধাঁইকৃত মাটির হাড়ি পাতিল। নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্যাভাবে অভায়শ্রমে পাখিদের সংখ্যা দিন দিন কমছে বলে ধারনা করছে এলাকাবাসী।

জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান এমনই এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছিলেন। জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সেই সময় সাধুবাদ জানিয়েছিলেন এলাকাবাসী ও সচেতন মহল।

প্রকৃতিতে পাখির কিচিরমিচির শব্দ সবারই মন কাড়ে। পাখিরা বিশেষ করে গাছে আশ্রয় নিয়ে থাকে। গাছেই তারা ডিম পাড়ে ও বাচ্চা ফুটায়। তবে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড়-বৃষ্টিতে গাছে আশ্রিত পাখিদেও অনেক ক্ষতি হয়ে থাকে। এসব দিকে বিবেচনা করে পাখিদের নিরাপদ অভয়াশ্রম গড়তে উদ্যোগ নিয়েছিলেন সাবেক জেলা প্রশাসক।

সে উদ্যোগ অনুসারে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও খাঁস জমির উপর সরকারি বড় বড় গাছগুলোতে হাঁড়ি-পাতিল বেঁধে দেওয়া হয়ে ছিলো। কিন্তু সঠিক তদারকি না থাকায় মাত্র ৩ বছরের মধ্যেই এসব হাঁড়ি-পাতিল ভেঙে যায়। পাখিদের প্রয়োজনীয় খাদ্য না থাকায় পাখির সংখ্যাও দিন দিন অনেক কমে গেছে।

অভয়াশ্রমের বিষয়ে স্থানীয়রা জানান, বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পাটনঘাটা গ্রামে প্রায় ৪০০ বছরের পুরনো একটি বটগাছ রয়েছে। এ গাছে এক সময় অনেক প্রজাতির পাখির আনাগোনা ছিলো। এসব দেখে উপজেলা থেকে বড় বড় বটগাছ গুলোতে পাখিদের জন্য একটি অভয়াশ্রম করতে গাছের ডালে ডালে গাছ ভেদে ৩০ থেকে ৫০টিরও বেশি মাটির হাঁড়ি-পাতিল বেঁধে দেওয়া হয়েছিল।

এসব হাঁড়ি-পাতিল নিরাপদ মনে করে বাসা বেঁধেছিল দোয়েল, ঘুঘু, বাবুই ও বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও কাঠ বিড়ালী। কয়েক বছরের ব্যবধানে অনেক হাঁড়ি-পাতিল গাছ থেকে খসে পড়ে গেছে। এখন যে কয়েকটি গাছে হাঁড়ি-পাতিল আছে সেখানে পাখিরা বাস করে না।

বদলগাছীর পাটনঘাটা গ্রামের মুদি দোকানী জাহিদ বলেন, প্রায় ৩ বছর আগে এই পুরনো বটগাছটিতে সাবেক নির্বাহী অফিসার মাসুম আলী বেগ ৪০টির মতো হাঁড়ি-পাতিল বেধে দিয়ে ছিলো । হাঁড়ি গুলোতে কয়েকটি শালিক পাখিকে বসবাস করতে দেখেছি। কিন্তু গাছের নিচের দিকে বাঁধা হাড়িতে পাখি বসতো না। এখন আর উপরের হাঁড়ি পাতিল নেই। নিচের দিকে লাগানো কিছু হাড়ি পাতিল গাছে আছে। তবে যে উদ্দেশ্যে এসব হাঁড়ি পাতিল বাঁধা হয়েছিল তা সফল হয়নি। কারণ তারপর থেকে কোন কর্মকর্তা এসব তদারকি করেনি।

বালুভড়া বাজারের ফল বিক্রেতা মিলু বলেন, বছর খানেক আগে বটগাছে মাটির হাড়ির পাত্র দেখেছিলাম। এখন হাতে গোনা কয়েকটি আছে। বাঁকিগুলো নাই। তবে কনো পাখি বাস করতে দেখিনি।

বদলগাছী উপজেলার বন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, হাঁড়ি-পাতিল গাছে বেঁধে পাখিকে সংরক্ষণ করতে চাইলেও সেখানে পাখি থাকে না। বিশেষ করে দোয়েল ও শাকিল পাখি সেখানে বসবাস করে। তবে এসব পাখি বসবাসের জন্য এতো কিছুর প্রয়োজন নেই। এরা স্বাভাবিক ভাবে প্রজনন ও বংশবিস্তার করতে পারে। তবে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে হবে।

তিনি আরও বলেন, শুকুন, টিয়া, চন্দনা সহ বিভিন্ন পাখি প্রায় বিলুপ্ত হতে চলেছে। বিলুপ্ত হওয়ার আগেই তাদের রক্ষার উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি মুনিরুজ্জামান বলেন, পাখিদের বসবাস ও প্রজননের জন্য জেলা প্রশাসকের উদ্দ্যেগে ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছে গাছে মাটির ছোট থালা ও হাঁড়ি-পাতিল বাঁধা হয়েছিল। তদারকি না থাকলে কৃত্রিমতাই কনো কিছুই স্থায়ী হয় না। গাছে যেসব পাতিল বাঁধা হয়েছিল ঝড়ে তা নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, পাখি সংরক্ষণের জন্য উপজেলার গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। শুধুমাত্র পাখির ঘরবাড়ি করে পাখি রক্ষা সম্ভব না। বনায়ন করতে হবে। পাখি শিকার বন্ধ করতে হবে। তাদের বসবাস নিরাপদ হলেই প্রজনন সম্ভব হবে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, বিষয়টি আমি জানতাম না। আমি আসার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিলো। তবে আমি অভয়াশ্রমের বিষয়টি দেখবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930