IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তারসিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> প্রচন্ড গরমে দুর্বিষহ জনজীবন, ভরা বর্ষা মৌসুমে মাঠে চরছে গরু

প্রচন্ড গরমে দুর্বিষহ জনজীবন, ভরা বর্ষা মৌসুমে মাঠে চরছে গরু

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ভরা বর্ষা মৌসুমে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে বগুড়ার নন্দীগ্রামের জনজীবন। বেশ কিছুদিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে সূর্যের তীব্র তাপদাহ। এতে প্রচন্ড গরমে অস্বস্তিতে পড়েছে মানুষসহ সকল প্রাণীকুল। এছাড়া মাঠে পানি না থাকায় আমন মৌসুমের হালচাষ বন্ধ রয়েছে। এখন মাঠে মাঠে গরু-ছাগলকে ঘাস খাওয়াচ্ছে কৃষকরা।

রোদের তাপ থেকে বাঁচতে সবাই খুঁজছে একটু ছায়ার আশ্রয়। গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। এদিকে গত কয়েক দিনের ভ্যাপসা গরমে জ্বর, ঠান্ডা, ডায়রিয়াসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

উপজেলার হাটলাল গ্রামের কৃষক হাবিব মাষ্টার বলেন, এই ভরা বর্ষা কালে আমাদের মাঠে পানি নাই। এ সময় আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতে হয়। জমিতে পানি না থাকায় আমরা হালচাষ করতে পারছিনা।

নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ভ্যান চালক রবিউল ইসলাম জানান, রোদের যে তাপ মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। যদিও ভ্যান পায়ে ঠেলতে হয়না তবুও রোদের কারণে রাস্তায় থাকাটাই কঠিন।

এদিকে তাপদাহ বেড়ে যাওয়ায় কোমলপানীয়, জুস, আইসক্রিম, আখের রস ও শরবতের চাহিদা বেড়েছে। বিভিন্ন বাজারের কনফেকশনারী ও শরবতের দোকানগুলোতে এ সকল পণ্য বিক্রির ধুম পরেছে।

নন্দীগ্রাম পুরতন বাজারের কনফেকশনারী দোকানি অচিন্ত কুমার বলেন, প্রচন্ড গরমের কারণে সব ধরনের ঠান্ডা বিক্রি বেশি হচ্ছে। এছাড়া ঈদের কারণে বিক্রি আরও বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031