IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
Home >> নগর-গ্রাম >> নানা আয়োজনে ফুলবাড়ীতে মৎস্য সপ্তাহ উদযাপন

নানা আয়োজনে ফুলবাড়ীতে মৎস্য সপ্তাহ উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুননাহার মায়া, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

আরও উপস্থিত ছিলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের মৎস্যচাষীরা, বিক্রেতারা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্ত-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news