IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> নগর-গ্রাম >> সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : ‘নিরাপদ মাছে ভরব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রোববার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সুজানগরে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য দিনব্যাপি এ সকল কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করা হয়।

শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান। উপস্থাপনা করেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী খোকন বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, ইউনুস আলী বাদশা, মাহমুদ্দুজ্জামান মানিক, রাজা হাসান।

আরও উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগ্রতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। এবারে সফল মাছ চাষ ক্যাটাগরীতে সাজিন এগ্রো ফিসারিজ এর কর্ণধার শাহাদত হোসেন, সফল পোনা মাছ চাষ ক্যাটাগরিতে রেজাউল মোল্লা ও খঁাঁচায় মাছ চাষ ক্যাটাগরিতে খোন্দকার নূরুল ইসলাম শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930