IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> নগর-গ্রাম >> নাচোলে সুইস রাস্ট্রদূতের প্রকল্প পরিদর্শন

নাচোলে সুইস রাস্ট্রদূতের প্রকল্প পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সুইজারল্যান্ডের রাস্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় ডাসকো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও কঠিন বর্জ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শণ করেছেন।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশে সুইজারল্যান্ডের রাস্ট্রদূত এইচ ই নাথালি চুয়ার্ড বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত নাচোল পৌর এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও কঠিন বর্জ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শণ করেন।

সুইস রাস্ট্রদূত নাচোল পৌরসভায় পৌঁছিলে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

পরে মেয়রের কক্ষে রাস্ট্রদূত দোভাষীর মাধ্যমে প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাস্ট্রদূত পৌরসভার পরিদর্শণ বহিতে মন্তব্যসহ স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন, মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

নাচোল পৌরসভা পরিদর্শনের পূর্বে উপজেলার গোলাবাড়ি এলাকায় ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাস্ট্রদূতের সাথে সুইস রাস্ট্রদূতের কার্যালয়ের প্রগ্রাম অফিসার সাবিনা ইয়সমিন লুবনা, কান্ট্রি ডিরেক্টর, হেকস ডোরা চৌধুরী ও ডাসকো ফাউন্ডেশনের রাজশাহী অফিসের সিইও একরামুল হক, ডাসকো ফাউন্ডেশনের নাচোল শাখার (টেকসই) প্রকল্পের পকল্প ব্যবস্থাপক কানিজ হুসনা আফরোজা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930