IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> নগর-গ্রাম >> মান্দায় হুমকির মুখে প্রতিষ্ঠানে যেতে পারছেন না মাদ্রাসাপ্রধান

মান্দায় হুমকির মুখে প্রতিষ্ঠানে যেতে পারছেন না মাদ্রাসাপ্রধান

হুমকি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নতুন কমিটিতে আসতে না পারায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে জাফরাবাদ আদর্শ দাখিল মাদ্রসার সাবেক সভাপতি সেফাতুল্যা খানের বিরুদ্ধে। তাঁর সাঙ্গপাঙ্গদের প্রাণনাশসহ হুমকির কারণে বেশ কিছুদিন ধরে প্রতিষ্ঠানে যেতে পারছেন না ওই মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন।

কমিটির দ্বন্দ্বে বর্তমানে মাদ্রাসাটিতে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। এতে মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। স্থবিরতা নেমে এসেছে দাপ্তরিক কাজেও। এসব ঘটনায় মাদ্রাসা সুপার ইসমাইল হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে গত ২১ জুলাই মান্দা থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, জাফরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেফাতুল্যা খান, জাফরাবাদ গ্রামের আজিজার রহমান, মোজাম্মেল হক ও ইয়াকুব আলী।

মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন বলেন, ২০২১ সালের ৭ মে মাদ্রাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু করোনাকালিন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এসময় এডহক কমিটি দিয়ে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সকল বিধি মেনে আব্দুল মান্নানকে সভাপতি করে এ বছরের ১১ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মাদ্রাসার সুপার আরও বলেন, এরপর থেকে মাদ্রাসার সাবেক সভাপতি সেফাতুল্যা খান বিরোধীতা শুরু করেন। নবগঠিত কমিটির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পদত্যাগ করানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁর সাঙ্গ-পাঙ্গদের লেলিয়ে দিয়ে প্রকাশ্যে আমাকে প্রাণনাশসহ মারধরের হুমকি দিয়ে আসছেন।

মাদ্রাসা সুপার অভিযোগ করে বলেন, ‘তাঁদের অব্যাহত হুমকির কারণে আমি মাদ্রাসায় যেতে পারছি না। চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।’

মাদ্রাসা কমিটির অভিভাবক সদস্য জাবের আলী বলেন, মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি সেফাতুল্যা খান অফিস সহকারী পদে একজনকে নিয়োগ দিয়ে মোটা অংকের বাণিজ্য করেছেন। এছাড়া নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে দুই প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা। কিন্তু কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওইসব পদে আর নিয়োগ দিতে পারেননি। এসব অভিযোগের কারণে নতুন কমিটিতে তাঁকে সভাপতি করা হয়নি।

অভিভাবক সদস্য জাবের আলী অভিযোগ করে বলেন, ‘কমিটির সভাপতি হতে না পেরে সেফাতুল্যা খান মাদ্রাসায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁর হুমকির কারণে মাদ্রাসার সুপারসহ কয়েকজন শিক্ষক প্রতিষ্ঠানে আসতে পারছেন না। কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এমন কাগজে জোর করে আমার স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মাদ্রাসার সুপার প্রতিষ্ঠানে না আসায় অন্য শিক্ষকেরাও নিয়মিত আসছেন না। আসলেও পাঠদান না দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে চলে যাচ্ছেন। এতে করে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কমে গেছে।

মাদ্রাসার সাবেক সভাপতি সেফাতুল্যা খান নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসা সুপার ইসমাইল হোসেন নিজের পছন্দের লোক দিয়ে পকেট কমিটি গঠন করেছে। এ কারণে এলকাবাসীর তোপের মুখে তিনি মাদ্রাসায় যেতে পারছেন না। সুপারকে প্রাণনাশসহ হুমকি দেওয়ার অভিযোগটিও অস্বীকার করেন তিনি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থানার উপপরিদর্শক হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, মাদ্রাসা সুপার ইসমাইল হোসেন প্রতিষ্ঠানে যেতে পারছেন এমন বিষয় আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ