IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন

আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসানের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব আহসান কবীর এল্পব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, পৌরসভার প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান মুনসহ বাংলাদেশ স্কাউটস আক্কেলপুর উপজেলার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস, বয়েজ স্কাউটস, রোভার স্কাউটস সদস্য, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর ভূমিকা প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সৎ, কর্মঠ, সুশৃংখল ও আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর কোন বিকল্প নেই। সেজন্য সর্বাগ্রে প্রয়োজন শিশু-কিশোর-যুবদের মাঝে স্কাউটিং এর প্রতি বিশেষভাবে আগ্রহ সৃষ্টি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আক্কেলপুর উপজেলা স্কাউটস এর পক্ষ হতে প্রকাশিত “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি পাঠে তরুণ প্রজন্ম স্কাউটিং এর প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবে এবং নিজেদেরকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, স্বেচ্ছাসেবী ও দক্ষ জনশক্তি তৈরিতে বইটি অসামান্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বইটি প্রকাশের মাধ্যমে আক্কেলপুর উপজেলা স্কাউটস এর আন্তরিকতা ও সদিচ্ছারই বহিঃপ্রকাশ। আক্কেলপুর উপজেলা স্কাউটস এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর সভাপতি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। শিশু-কিশোর-যুবদের মাঝে সেবার মনোভাব তৈরী, সৃজনশীলতার সৃষ্টি ও আগামী দিনের যোগ্য নেতৃত্ব বিকাশে স্কাউটিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাউটিংয়ের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিশু-কিশোররা আত্মনির্ভরশীল, সহনশীল, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টিসহ ইতিবাচক গুণাবলী অর্জন করে থাকে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, দক্ষ জনশক্তি তৈরি ও শান্তিময় বাংলাদেশ তথা বিশ্ব বিনির্মাণে স্কাউট আন্দোলনের ভূমিকা সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্ববৃহৎ এ যুব আন্দোলনের সাথে শিশু-কিশোর-যুবদেরকে সম্পৃক্ত করার লক্ষে অভিনব ধরণের “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করি বইটি পাঠে শিশু-কিশোররা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল, তাঁর বৈচিত্রময় জীবনের কর্ম এবং স্কাউটস আন্দোলন সম্পর্কে সম্যক অবহিত হতে সমর্থ হবে। বইটি শিশু-কিশোরদের মাঝে স্কাউটস আন্দোলনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলেই আমাদের ক্ষুদ্র এ প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব।

উলেক্ষ্য “প্রশ্নোত্তরে স্কাউটিং” বইটির প্রকাশক আক্কেলপুর উপজেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ, কৃতজ্ঞতায় আশিক হোসেন, এনামুল হক, মুক্তার হোসেন, ছানোয়ার হোসেন, সিরাজুল ইসলাম মীর রেজাউন নবী, মীর আতিকুজ্জামান, ফেদৌস ইসলাম, সিরাজুল ইসলামসহ আরও অনেকেই, গ্রন্থস্বত্ত্ব লেখক সম্পাদনা পরিষদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930