IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> দুই যুগেও সংস্কার হয়নি রায়গঞ্জের কয়েকটি রাস্তা

দুই যুগেও সংস্কার হয়নি রায়গঞ্জের কয়েকটি রাস্তা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী মিরের দেউলমূড়া রইবা হাজির ব্রিজ থেকে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া-কারিগরপাড়া জামে মসজিদ হয়ে নিজামগাতী চৌরাস্তা এবং গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ী থেকে মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ী হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দীর্ঘ দুইযুগেও সংস্কার অথবা পাকা করা হয়নি। ফলে যাতায়াতের চরম বিরম্ভনার শিকার হতে হচ্ছে অত্র এলাকাবাসীকে। এলাকাবাসীর দুঃখ কষ্ট ও যাতায়াতের যন্ত্রণার কথা কেউ শোনার চেষ্টা করে না।

রোববার এলাকার রাস্তাগুলো গুড়ে দেখা যায়, রাস্তাটির মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝখানের কিছু রাস্তা পাকা ও ইট না থাকায় কাঁদা ও পানি জমে যাতায়াতের বেহাল দশা হয়ে পড়েছে। ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনো যানবাহনই এ রাস্তাগুলো দিয়ে সহসাই যেতে চায় না। তাছাড়া যাতায়াতের কোনো পরিস্থিতিও নেই। রাস্তাগুলোর এমন দুরাবস্থা দেখে এ এলাকার বিয়ে-সাদি করাতেও মুখ ফিরিয়ে নিচ্ছে।

খোজ নিয়ে জানা যায়, বিগত সাবেক চেয়ারম্যান মরহুম আলোমগির কবির খান এর সময়ে অত্র এলাকার রাস্তাগুলো মাটি ফেলে উঁচু ও ইট বিছানো হলে তখনকার সময়ে মোটামুটি চলাচল করা যেতো। বিধায় এলাকাবাসী খুবই খুশি ও আনন্দিত হয়ে ছিল। কিন্তু এরপর আর পাকা অথবা সংস্কারও করা হয়নি রাস্তাগুলো। উক্ত রাস্তাগুলোর প্রায় চারটি স্থানে ভেঙ্গে রাস্তার অনেকাংশ জায়গা জুড়ে পুকুরে চলে গেছে। এতো কিছুর পরও এসব জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দেখার যেনো কেউ নেই।

এ ব্যাপারে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর যোগাযোগ করা হলে তিনি জানান, ওই এলাকার রাস্তাগুলো কোন পর্যায়ে আছে আমার তা আমার জানা নেই। তবে ইউপি নির্বাচনের আগে আমি এক নজর দেখেছি। রাস্তাগুলোর খুবই খারাপ অবস্থা। এমপির সহযোগিতায় উক্ত রাস্তাগুলো সংস্কার অথবা পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031