IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> আশ্রয়ণের ঘরের শোভা বাড়াচ্ছে সারি সারি তাল গাছ

আশ্রয়ণের ঘরের শোভা বাড়াচ্ছে সারি সারি তাল গাছ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামে লোলান পুকুর পাড়ে মুজিববর্ষ উপলক্ষে ১৭টি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। ওই পুকুর পাড়ের দুই পাশে রয়েছে সারিবদ্ধ তাল গাছ।

সারি সারি এই তাল গাছের মাঝখানে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সারিবদ্ধ তাল গাছ আর পুকুরের চার পাশে সবুজ মাঠের নির্মল পরিবেশ ও মুক্ত বাতাস এক ভিন্ন সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর।

জানা গেছে, উপজেলার দাসগ্রামের (দামুয়া পাড়া) বৃক্ষ প্রেমিক বিপিন চন্দ্র বর্মন নিজ উদ্যেগে বিভিন্ন জায়গা থেকে তাল বীজ সংগ্রহ করে পুকুর পাড়ের দুই পাশে রোপণ করেছিলেন। সময়ের ব্যবধানে এসব তাল গাছ বজ্রপাত রোধে যেমন অবদান রাখছে অপরদিকে আশ্রয়ণের ঘরগুলোর শোভাও বাড়াচ্ছে।

বিপিন চন্দ্র বর্মন বলেন, এখন আমার বয়স প্রায় একশো বছর। মুক্তিযুদ্ধের আগের বছর বিভিন্ন জায়গা থেকে তালের আটি সংগ্রহ করে লোলান পুকুরে লাগিয়েছিলাম। সেসময় পুকুর পাড় আমার দখলে ছিল। ছোট থেকেই আমার গাছগছালি লাগানো নিশা ছিল। ওই সময় পুকুর পাড়ে তাল গাছ লাগানোর ইচ্ছা হল। তাই বিভিন্ন জায়গা থেকে তালের আটি এনে ৩৫০টি গাছ লাগিয়ে ছিলাম।

আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী হাসিনা বেওয়া বলেন, শেখ হাসিনার দেওয়া ঘরে আমরা সুখেই আছি। এখানে তাল গাছ থাকার কারণে গরম কম লাগে। মরা ডাল-পাতা দিয়ে রান্না করা যায়।

ইউপি সদস্য শংকর কুমার সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে তাল গাছ খুব উপকারী। তাই বিপিন চন্দ্র বর্মনের মত আমাদেরও বেশি বেশি তাল গাছ লাগাতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বজ্রপাত ঠেকাতে রাস্তা দুপাশে অনেক তালবীজ রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও বজ্রপাত ঠেকাতে তাল গাছের জুড়ি নেই। বিপিন চন্দ্র বর্মনের মতো সবাই নিজ নিজ অবস্থান থেকে তালবীজ রোপণ করলে তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বজ্রপাত রোধে কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে ওই পুকুর পাড়ে ১৭টি ঘর নির্মাণ করা হয়েছে। পুকুর পাড়ে যাওয়ার জন্য একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। সেখানে আমি অনেক বার গিয়েছি। সত্যই সারি সারি তাল গাছ আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031