IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চালুর আগেই দেবে যাওয়ায় রাস্তা নিয়ে শঙ্কা এলাকাবাসীর

চালুর আগেই দেবে যাওয়ায় রাস্তা নিয়ে শঙ্কা এলাকাবাসীর

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁ-সান্তাহার-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ না হতেই পাকা সড়ক আবারো দেবে গেছে। এর আগে গত জুন মাসে রাস্তার আত্রাইয়ের সাহাগোলা রেলষ্টেশনের উত্তরে প্রায় ১৯০ ফিট পাকা সড়ক প্রায় ২ফিট নিচের দিকে দেবে যায়। রাস্তায় পুরোপুরি যান চলাচল শুরু হবার আগেই ঘন ঘন এভাবে দেবে যাওয়ায় টেকসই নিয়ে শংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।

তবে সংশ্লিষ্ঠরা বলছেন, যে সমস্যার কারণে রাস্তা দেবে যাচ্ছে তা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২০০১ সালে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে এবং অত্র এলাকার জনমানুষের জীবন মান উন্নয়নে তৎকালীন চার দলীয় জোট সরকারের আমলে নওগাঁর ঢাকা রোড থেকে সান্তাহার রেল লাইনের পাশ দিয়ে রাণীনগর-আত্রাই হয়ে নাটোর পর্যন্ত সড়ক নির্মানের প্রকল্প হাতে নেয়। এর পর ওই বছরই মাটি ভরাট কাজ শুরু হয়। এর পর সরকার পরিবর্তন হলে নানান জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত গত ২০১৮ইং সালের শেষের দিকে নতুন করে টেন্ডার শেষে কাজ শুরু হয়। এতে নওগাঁর অংশে সাড়ে ১৯ কিলোমিটার সড়ক এবং ২৫টি সেতু-কালভার্ট নির্মানে ১৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়।

ইতিমধ্যে সবগুলো সেতু-কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া সড়কের উপরিভাগের কাজও প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত জুন মাসে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার শাহাগোলা রেল ষ্টেশনের অদূরে উত্তরে প্রায় ১৯০ফিট পাকা সড়ক প্রায় ২ফিট গভীর হয়ে নিচ দিকে দেবে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে। পরে ওই সময় সংশ্লিষ্ঠরা কোন রকমে মেরামত করে। এরই মধ্যে দেবে যাওয়া রাস্তার দক্ষিনে অদুরে একটি ব্রীজের কাছে সোমবার নতুন করে নিচ দিকে রাস্তা দেবে যায়। খরব পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং মঙ্গলবার সকালে দেবে যাওয়া স্থানে বালু দিয়ে ভরাট করে সংস্কার কাজ শুরু করেছেন।

শাহাগোলা গ্রামের আব্দুল খালেক, মুন্টু মিয়া, সাইম উদ্দীন বলেন, এখনো রাস্তায় যান চলাচল পুরো-পুরি শুরু হয়নি। এরই মধ্যে বিভিন্নস্থানে রাস্তা দেবে যাচ্ছে। স্থায়ীভাবে এসমস্যার সমাধান করতে না পারলে পুরোপুরি চলাচল শুরু হলে এবং লোর্ড পরলেতো রাস্তা টিকবেনা।

সংশ্লিষ্ঠ টিকাদার হারুন-অর-রশিদ বলেন, ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞ দল পরিদর্শন করেছেন। রাস্তা টিকসই করার জন্য তারা যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে কাজ করা হবে।

সড়ক জনপথ বিভাগের নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, রাস্তা দেবে যাবার খবর শুনে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক নির্মাণে অনেক জায়গায় সড়কের উপরিভাগ উঁচু হওয়ায় এসমস্যা সৃষ্টি হচ্ছে। রাস্তার এমন সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষে এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930