IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ফুলবাড়ীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফুলবাড়ীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ধূমকেতু প্রতিবেদক, হারুন-উর-রশীদ, ফুলবাড়ী : আর মাত্র কয়দিন বাকি দূর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মৃৎশিল্পীরা। এবারে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে আমাদের দেশেও জিনিস পত্রের দাম বেশী হওয়ায় প্রতিমায় তৈরীতে খরচ বৃদ্ধি পেয়েছে। এতে তেমন একটা লাভ হবেনা বলে অসন্তষ্ট প্রকাশ করেছেন মৃৎশিল্পীরা।

জানা গেছে, এবার উপজেলায় ৭টি ইউরিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৫৯ টি মন্ডপে পালিত হবে শারদীয় দূর্গোৎসব। এ উৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎশিল্পীরা। বর্তমানে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ শেষ করেছেন অনেকেই। কিছু কিছু মন্ডপে প্রতিমা গায়ে রং তুলির আঁচড় দিতেও দেখা যায়। সময় মতো কাজ শেষ করতে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রতিমা তৈরিতে সহযোগিতা করছেন।

উপজেলার শিবনগর উনিয়নের কলিরহাট গ্রামের মৃৎ শিল্পী বিজয় কুমার বলেন, আমি,আমার বাবা ও কাকাসহ আমরা ৫টি মন্ডবের প্রতিমা তৈরীর কাজ নিয়েছি। প্রকার ভেদে কোনটা ২৫ হাজার আবার কোনটা ৩৫ হাজার করে কন্ট্রাক নেওয়া আছে। বাস,সুতলী মাটিসহ প্রতিমা তৈরীর উপকরন সংগ্রহ করতে অনেক টাকা লেগে যাচ্ছে। এবার খরচ অনেক বেশি হওয়ায় লাভ কম হবে।

উপজেলার কেন্দ্রীয় শ্যামাকালী মন্দিরে দূর্গা প্রতিমা তৈরী করছেন মৃৎ শিল্পী প্রদীপ চন্দ্র রায়। তিনি বলেন, সঠিক সময় কাজ শেষ করতে হাড়ভাঙ্গা পরিশ্রম করছি। সময়মতো নাওয়া খাওয়া হচ্ছেনা। রাত জেগে কাজ করতে হচ্ছে। এবার জিনিষপত্রের দাম অনেক বেশি হওয়ায় প্রতিমা তৈরীতে খরচ বেশি হচ্ছে সে হিসেবে লাভ খুব একটা হবে না।

দিনাজপুর পুজা উদযাপন কমিটির নির্বাহী সদস্য, দৈনিক দেশ‘মা পত্রিকার সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমরচাদ গুপ্ত অপু বলেন, দূর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তায় ভক্তকূলে মধ্যে আনন্দের জোয়ার ও উৎসবের হাওয়া বইছে। এবারে মা দূর্গা গজে অথাৎ হাতিতে চড়ে আগমন ও রোগ, শোক মুক্ত করে নৌকায় চড়ে গমন করবেন। শারদীয় দুর্গা উৎসব পালনে সকল পুজা মন্ডপে প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন কমিটির নির্দেশনা দেওয়া আছে। আগামী ০১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ০৫ অক্টোবর বিজয়া দশমী হবে। পরের দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে স্বারদীয় দূর্গোউৎসবের আনুষ্ঠানিকতা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম বলেন, আসন্ন স্বারদীয় দূর্গা উৎসকে সামনে রেখে আমরা প্রসাশনের উচ্চ পর্যায়ে দফায় দফায় মিটিংক করছি। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৫৯ টি পূজামন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। শর্তকতার সহিত পুলিশ প্রসশনের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সজাক রয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930