IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণনাচোলে দু’ ছিনতাইকারী আটকরাজশাহীসহ আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগরাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণসিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজীবিত থেকেও সরকারী খাতায় মৃত, তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগমমহাদেবপুরে বদ্ধ ঘরে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহবদলগাছীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০ পরিবার মাঝে ছাগল ও উপকরণ বিতরণতারাগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানবরেন্দ্র অঞ্চলসহ দেশের সকল নদ-নদী দখল দূষণ বন্ধ ও নদীর প্রবাহ জীবন্ত রাখার দাবিতে নদী সমাবেশইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯পোরশায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকের সিটের নিচ থেকে ভারতে পাচারের সময় ২৯৮.০৩ ভরি স্বর্ণসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। উদ্বার হওয়া স্বর্নের ওজন ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে এসব স্বর্ণ উদ্বার করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন।

আটককৃত ভারতীয় ট্রাক চালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০)।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিক্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ০৫ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা গেইটের সামনে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। ভারতীয় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে পন্য নামিয়ে ভারতে ফেরত যাওয়ার সময় তল্লাসি চালিয়ে ড্রাইভারের সিটের নিচ থেকে ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম স্বর্ণ উদ্বার করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা স্বর্ণের টুকরো আকারে ছিল। স্বর্ণ ছাড়াও একটি WB23A9185 নম্বরের ভারতীয় গাড়ি জব্দ করেছে বিজিবি। উদ্বার হওয়া স্বর্নের মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা ও ট্রাকের মূল্য ৪০ লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728