IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা
Home >> নগর-গ্রাম >> রায়গঞ্জের গ্রামাঞ্চল থেকে বিলুপ্তির পথে ডিঙ্গি নৌকা

রায়গঞ্জের গ্রামাঞ্চল থেকে বিলুপ্তির পথে ডিঙ্গি নৌকা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় এক সময় ভারী বর্ষন ও সামান্য বন্না দেখা দিলেই খাল, বিল, ফসলের মাঠ, নদী-নালায় দেখা যেতো অসংখ্যক ডিঙ্গি নৌকার সমারহ। এতোদিনে দু’একটি ছোট-বড় বন্যা হওয়ার কথা। কিন্তু বিগত বিশ বছরের মধ্যে উপজেলার কিছু নিম্নাঞ্চলে একটু বন্যার পানি দেখা দিলেও দেখা যায়নি উপজেলার বিভিন্ন এলাকায়।

বর্ষাকাল মানেই মুষলধারে বৃষ্টি হওয়ার কথা। খাল, বিল, মাঠঘাট পানিতে থৈ থৈ করার কথা। অথচ এ বছর মিলছে না বৃষ্টি। রায়গঞ্জের অধিকাংশ এলাকায় নেই পর্যাপ্ত পানিও। তাই বাধ্য হয়ে ডিঙ্গি নৌকাগুলো ভ্যানগাড়ীতে নিয়ে যাওয়া হচ্ছে নৌকার মিস্ত্রির নিকট। সংস্কার করে রেখে দেওয়া হবে আগামী বছরের জন্য।

এদিকে উপজেলার হাটপাঙ্গাসী এলাকার কয়েকজন প্রবীণ ব্যাক্তি জানান, এক সময় বর্ষা মৌসুম আসলেই বাড়ি বাড়ি নৌকা তৈরির জন্য ধূম পড়ে যেতো। সেই নৌকা দিয়ে পারাপার হতো এক স্থান থেকে অন্য স্থানে। সকাল বিকেল হাটবাজারে মানুষ পারাপার করেও জীবিকা নির্বাহ করতো অনেকেই। তাছাড়া নদীতেও মিলতো নানা প্রজাতির মাছও। হাসি-খুশিতেও পরিবার-পরিজন নিয়ে সচ্ছলভাবেই দিন কাটাতো নদী-তীরবর্তী জেলেরা। এখন বলা চলে জেলেদের মুখে হাসি নেই।

উপজেলার হাটপাঙ্গাসী হাওয়ালদার পাড়া গ্রামের বেশ কয়েকজন জেলে পরিবারের সাথে কথা বলে জানা যায়, বিগত ২০/২২ বছর আগে নদ-নদীর পাশাপাশি বিভিন্ন এলাকার ফসলের খালি মাঠ থেক প্রচুর মাছ পাওয়া যেতো। সেই মাছ পরিবারের জন্য রেখে দিয়ে স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রিও করা হতো। কিন্তু বিগত ২০/২২ বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা না হওয়ার কারণে পর্যাপ্ত পানি না থাকায় ডিঙ্গি নৌকা গুলি হেফাজত স্থানে রাখার জন্য ভ্যানগাড়ীতে নিয়ে যাওয়া হচ্ছে গন্তব্যস্থলে। প্রতি বছর পর্যাপ্ত বৃষ্টি ও বন্যা হলে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম দিয়ে মেতে থাকবেন জেলেরা, আগের মতোই চলবে ডিঙ্গি নৌকা গুলো। এমনটিই মনে করছেন উপজেলার সচেতন মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031