IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রায়গঞ্জে ব্রীজের গোড়ায় মাটি নেই, সড়কের বেহাল অবস্থা

রায়গঞ্জে ব্রীজের গোড়ায় মাটি নেই, সড়কের বেহাল অবস্থা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী থেকে নিজাঁমগাতী আঞ্চলিক সড়কের একটি ব্রীজের গোড়ায় মাটি নেই। ব্রীজটির নিচ থেকে মাটি সরে যাওয়া, সড়কের দু’সাইটে ভেঙ্গে যাওয়া, গোবর শুকানো, ঘাস লাগানোর ফলে দিন দিন বেদখল হয়ে যাচ্ছে সড়কের অধিকাংশ যায়গাজুরে এবং সড়কটির তিন তিনটি যায়গায় ভেঙ্গে অর্ধেকাংশ পুকুরে চলে যাওয়ায় জনসাধারণের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

উক্ত ব্রীজের গোড়ায় ও প্রায় তিন কিলোমিটার সড়কের দু’ পাশে মাটি না থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন অত্র ইউনিয়নের প্রায় ৭/৮ গ্রামের মানুষ। প্রতিদিন অন্তত ৭/৮ গ্রামের মানুষ শ্রীদাঁসগাতী, ডাঙ্গারপাড়া, নিজাঁমগাতীসহ বিভিন্ন এলাকার জনসাধারণ এই কাঁচা সড়ক ও ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে শ্রীদাঁসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার শত শত শিক্ষার্থীদের যাতায়াত ও মালবাহী গাড়ি ব্রীজে উঠতে-নামতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই শুরু হয় সড়কের বিভিন্ন জায়গায় ভাঙ্গন। অতি দ্রুত সড়কটি পাকা করণ, দখলমুক্ত এবং ব্রীজের গোড়ায় মাটি ভরাট করা না হলে দিন দিন জনসাধারণের দুর্ভোগ ও ভোগান্তি চরমে পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আফজাল প্রামানিক, শ্রীদাঁসগাতী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও নাহিদ নিউ মার্কেটের প্রতিষ্ঠাতা আলহাজ এনামুল হক, গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের ডাঃ গোলাম মোস্তফা, গ্রামপাঙ্গাসী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী রামপদ কর্মকারসহ এলাকাবাসী জানান, উক্ত সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন একটি সড়ক। এই সড়কটি পাকা করা খুবই দরকার।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়কটি বর্তমানে কোন অবস্থায় আছে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930