IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> সচেতনতাই পারে তরুনপ্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে

সচেতনতাই পারে তরুনপ্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : ডিজিটাল বাংলাদেশে মোবাইল ফোনের কোনো বিকল্প নেই। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করার জন্য সন্তানদের স্মার্ট মোবাইল ফোন কিনে দিচ্ছেন অভিভাবকরা। আর সেই সুযোগে বিভিন্ন অযুহাতে শিক্ষক ও অভিভাবকদের ফাঁকি দিয়ে স্মার্ট মোবাইলে গেম, টিকটক বানানো, লুডু খেলাসহ বিভিন্ন ধরনের খেলায় আসক্ত হচ্ছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের বিপথগামী কিছু শিক্ষার্থীসহ অলস ব্যক্তিরা।

উপজেলার হাটপাঙ্গাসীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিকেল হলেই দলবেধে বিভিন্ন গাছের নিচে, নদীর ধারে ব্রিজের ডালের উপর বসে মোবাইল হাতে বিভিন্ন গেম খেলতে দেখা যায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেসার মানুষকেও। বিশেস করে বিকেল হলেই শুরু হয়ে যায় হাট-বাজারে চায়ের দোকান গুলোতে। এ যেনো বড়দের জন্য আরেকটা সুযোগ। যদিও আগের মতো ভিসিয়ার, সিডি না থাকলেও তাতে সমস্যা নেই। কারন হাট-বাজারে চায়ের দোকান গুলোতে এক পাশে বড় বড় পর্দার টিভি, রয়েছে অন্যপাশে ক্রাম বোর্ড। চলছে অবধি রাত ১০ টা ১১ টা পর্যন্ত। এমনকি কোনো কোনো চায়ের দোকানগুলোতে সারাদিনও চলতে দেখা গেছে এসব টিভি গুলোও।

উপজেলার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, আমাদের সময় আমরা সকালের মক্তব পড়ে স্কুল মাদ্রাসার ক্লাস শেষে বিকেল হলেই অবসর সময়ে মাঠে বিভিন্ন খেলাধুলার মধ্যদিয়ে পার করতাম। বিকেলে খেলার মাঠে থাকলেও সন্ধা হলেই বাড়ি চলে আসতাম। ওযু করে নামাজ পড়ে পড়তে বসতাম। কিন্তু এখনকার যুগে তরুন প্রজন্ম সন্তানদের দেখা যাচ্ছে স্মার্ট মোবাইল গেমে আসক্তে। অলস ব্যক্তিদের দেখা যাচ্ছে চায়ের দোকান গুলোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। এ যেনো মহামারি আকার ধারণ করেছে। এভাবে চলতে থাকলে ধংশের পথে চলে যাবে আমাদের তরুনপ্রজন্মসহ যুব সমাজ। এসব বিপথগামী তরুনপ্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সর্বপরি আইন শৃঙ্ক্ষলা বাহিনীর যথাযথ দায়িত্ব পালন এবং সমাজের প্রতিটি মানুষের সচেতনতাই পারে আমাদের তরুনপ্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930