ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন, (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে দিবসটি উদযান করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের হয়। এরপর র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তি যোদ্ধা আব্দুর রউফ দুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান।
আরও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার আরএ শামিম ও কৃষি কর্মকর্তা শহিদুল হকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


