IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বেড়েছে দুর্ভোগ

বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বেড়েছে দুর্ভোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ঘন কুয়াশার কারণে শহরের রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বদলগাছী সড়কে ঘন কুয়াশার কারণে শহরের রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

শনিবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। আর গত শুক্রবার সকাল ৬টায় নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সুত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় শনিবার তাপমাত্রা ২ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এক সপ্তাহ ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। গত বৃহস্প্রতিবার সন্ধ্যা থেকেই নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এর আগে গত মঙ্গলবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বদলগাছীতে শীত জেঁকে বসায় মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় মানুষ এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন। গত বৃহস্প্রতিবার রাত থেকেই বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। ঘন কুয়াশার দাপট ছিল শনিবার সকাল পর্যন্ত।

সকাল নয়টার দিকে ঘন কুয়াশার কারণে শহরের রাস্তঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার যানবাহনের চালকেরা বলেন, ঘন কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছাতে তাঁদের দেরি হচ্ছে।

শহরের চৌরাস্তায় সকাল ৯ টার দিকে কথা হয় সিএনজিচালিত অটোরিকশার চালক মিলনের সঙ্গে। তিনি বলেন, বৃহস্প্রতিবার সন্ধ্যা থ্যাকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গ্যাছে। আজকা সকালে গাড়ি চালাতে য্যায়ে ঠান্ডার চোটত (চোটে) হাত-পা ক্যান-ক্যান করিচ্ছে। মনে হচ্ছে হাত-পা জড়ে যাছে। গাড়ী চালানোই কঠিন হয়ে গ্যাছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031