IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রাণীনগরে বছরে সাড়ে ১৫ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৩০

রাণীনগরে বছরে সাড়ে ১৫ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৩০

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে গত এক বছরে হেরোইন, গাঁজা, ইয়াবাসহ সাড়ে ১৫ লাখ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে পুলিশ গ্রেপ্তার করেছে ১৩০ জন মাদক কারবারীকে। এসব ঘটনায় মোট ১০৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ২০২২ইং সালের জানুয়ারী মাস থেকে পুরো উপজেলা জুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বছরের শুরুতেই ২৮জানুয়ারী পুলিশ অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন ও ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার দূর্গাপুর গ্রামের সোনামুল খন্দকার (৩৭)কে গ্রেপ্তার করে। গত ৬মার্চ উপজেলার নগরপাঁচুপুর গ্রামের হাসান আলী (২০) ও নাটোরের সিংড়া উপজেলার রামনগর গ্রামের হামিম (২২) কে ২৪০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। গত ১৬জুন উপজেলার বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামের তৌহিদুল ইসলাম (৩৭) কে ৫০০গ্রাম গাঁজাসহ এবং ২৭জুন উপজেলার বিষ্ণপুর গ্রামের ফরহাদ আলী(৩৫)কে ১কেজি ২০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

এছাড়া ১৬জুলাই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সবুজ হোসেন (৩১)কে ৩গ্রাম হেরোইন ও ৭৫পিচ এ্যাম্পুলসহ গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ১৯আগষ্ট পশ্চিম বালুভরা গ্রামের শ্যামল মৃধা ওরফে কালু মিয়া(৩৭) ও পূর্ব বালুভরা গ্রামের রিন্টু সাহা(৩৫)কে ৪কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া পরের দিন ২০আগষ্ট উপজেলার চককুতুব গ্রামের আছমা বেওয়া (৫৩)কে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। ২৫ সেপ্টেম্বর আত্রাই উপজেলার বড়কালিকাপুর গ্রামের হাসান প্রাং (৩৫) ও রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের আজাদ হোসেন (২৭) কে ৮০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। ২২অক্টোবর উপজেলার বিষঘড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু(৪৮)কে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ১৭ নভেম্বর উপজেলার গোনা গ্রামের হামিদা বেগম (৩৫) কে ৩১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বছর জুরে অভিযান চালিয়ে মোট ১৫ লাখ ৬৫ হাজার ২৫০ টাকার বিভিন্ন প্রকারের মাদক, মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধারসহ ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মাদক নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের সচেতন মহল থেকে শুরু করে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি এবং সমাজকে মাদক মুক্ত রাখতে অভিভাবকদের আরও বেশি সচেতন হবার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031