IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগেগ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় তীর ধনুক প্রতিযোগিতা

মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় তীর ধনুক প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ ও মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় এক তীরধনুক প্রতিযোগিতা। 

এই প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নওগাঁ জেলা কমিটি।

গতকাল ভীমপুর ইউনিয়নে আদিবাসীদের সংগ্রামী নেতা প্রয়াত আলফ্রেড সরেনের বসত ভিটা সংলগ্ন মুক্ত মাঠে এই খেলার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব।

এসময় উপস্থিত ছিলেন, সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মহসিন রেজা, সিপিবি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিপিবি নওগাঁ সদর উপজেলার সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা।

আরও উপস্থিত ছিলেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, মহেশর সরেন প্রমুখ।

মাঠের মধ্যে একটি কলা গাছ দাঁড় করিয়ে নির্দিষ্ট দুরত্ব হতে যেসকল তীরন্দাজরা কলা গাছের চিহ্নিত অংশে তীর প্রবেশ করেছে তাদেরকে বিজয়ী হিসেবে ধরা হয় এবং  খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিগণ সেই সাথে অংশগ্রহণ কারী সকল তীরন্দাজকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব বলেন আদিবাসীদের নিজস্ব সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন না করে স্বাধীনতা ও সন্মান দেওয়া উচিত সেই সাথে আধুনিকতার ছোঁয়াই নিজের শেকড়কে ভুলে না যেয়ে নিজের শেকড়কে বুকে আঁকড়ে ধরে আধুনিকতাকে মেনে নিতে হবে। আমি আশাবাদী সামনে বছর আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031