IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ‘ডিজিটাল পদ্ধতি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরণের মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ব্রাক, পল্লীশ্রী ও কারিতাস বাংলাদেশের ফুলবাড়ী শাখার সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ, ব্যাকের ব্যাক টু বেসিক কর্মসূচীর উপজেলা কর্মকর্তা তারিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ ফুলবাড়ী শাখার এরিয়া ম্যানেজার আলাউদ্দিন,পল্লীশ্রী এর ফিল্ড ফ্যাসিলেটর দেলোয়ার হোসেনসহ প্রশিক্ষন প্রাপ্ত স্থানীয় মহিলাগনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ প্রমুখ।

পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728