IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণমান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালারাজশাহী সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদান
Home >> নগর-গ্রাম >> লন্ডনে দেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন

লন্ডনে দেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল তিনটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই নামে একটি সংগঠনের আয়োজনে গত ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ঐ সেমিনারে বক্তারা দেশবিরোধী বক্তব্য দেন বলে উল্লেখ করেন মানববন্ধনের বক্তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, লন্ডনে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সভা সমাবেশের মাধ্যমে বিদেশে অপপ্রচার করছে। বিএনপি ও জামায়াত শিবিরের পলাতক নেতা কর্মীরা এই সংগঠনের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

এতে করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান।

বিএনপির ছাত্রদলের সাবেক ছাত্রনেতা বেলকুচি উপজেলা শাখার সাধারণ সস্পাদক শরিফ, জাহিদুর রহমান, শামসুল আলম লিটন, এমন এ মালেক মুসলিম খান, আসাদুল হক, আলী হোসাইন, আরিফ আহমেদ, জাহিদুর রহমান, মীজা এনামুল হক, সাবের আহমেদসহ এই চক্রটি ছাড়াও তাদের আর শত শত নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

একই সাথে নিরাপদ বাংলাদেশ চাই নামক সংগঠনটিকে নিষিদ্ধের দাবি করা হয়।
এদের অপপ্রচার বন্ধ না হলে সারা বাংলাদেশে এই অপপ্রচার কারিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ।

মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন, বেলকুচি বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আঃ আলিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728