IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে আগুনে পুড়ে ৩টি গরুর মৃত্যু

ফুলবাড়ীতে আগুনে পুড়ে ৩টি গরুর মৃত্যু

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধু চুলার পাইপ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বসত ঘরসহ আগুনে পুড়ে তিনটি উন্নত জাতের গরু পুড়ে ছাই গেছে, মারাত্মক দগ্ধ হয়েছে অপর দুইটি গরু। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের।

গত শনিবার সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের কৃষক নজমুল হকের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক।  

স্থানীয়রা জানান, নজমুল হকের বাড়ী থেকে ধোঁয়া বের হয় ও গোয়ালে থাকা গরুর চিৎকার শুরু করে। নিমিষেই বসতবাড়ীর দুইটি কক্ষসহ গোয়াল ঘরের চতুর্দিকে আগুন জ্বলতে শুরু করে। স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোয়াল ঘরে থাকা উন্নত জাতের তিনটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং মারাত্মকভাবে দগ্ধ হয় অপর দুইটি গরু। একই আগুনে বসতবাড়ীর দুইটি কক্ষও পুড়ে যায়। 

বাড়ীর মালিক কৃষক নজমুল হক বলেন, ঘটনার সময়ে বাড়ীতে কেউ ছিল না। ঘরে একটি বাচ্চা ঘুমিয়ে ছিল। আমি গিয়েছিলাম আত্মীয়র বাড়ীতে আর বাড়ীর অন্যান্য সদস্যরা জমিতে গিয়েছিল। এলাকাবাসীর মাধ্যমে আগুনের সংবাদ জেনে বাড়ীর সদস্যরা জমি থেকে ছুটে আসে। খবর পেয়ে আমিও বাড়ীে ফিরে আসি। ধরানা করা হচ্ছে গোয়াল ঘরের সাথে লাগানো রান্না ঘরের থাকায় বন্ধু চুলার পাইপ গরম হয়ে এই অগ্নিকান্ডের উৎপত্তি। অগ্নিকান্ডে বাড়ীর দুইটি কক্ষসহ গোয়াল ঘর পুড়ে গেছে। সেখানে থাকা ৫টি গরুর মধ্যে তিনটি উন্নতজাতের গরু মারা যায়। অন্য দু’টি গরু দগ্ধ হয়েছে। অগ্নিকান্ডে গরুসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই অনাকাংঙ্খিত অগ্নিকান্ডের ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ