IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> নগর-গ্রাম >> শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবী নওগাঁর শিক্ষক-শিক্ষার্থীদের

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবী নওগাঁর শিক্ষক-শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : দেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নওগাঁর সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকগণ। সেই সাথে সরকারি স্কুলে কম খরচে লেখাপড়া করতে চায় শিক্ষার্থীরা। তার ধারাবাহিকতায় জাতীয় প্রেসক্লাবে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে অবস্থানরত “শিক্ষাব্যবস্থা জাতীয়করণ মহাজোট” এর সিদ্ধান্ত অনুসারে পরবর্তী কার্যক্রম পালন করা হবে বলেও জানান জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

নওগাঁর বিভিন্ন উপজেলার শিক্ষক নেতাসহ সাধারণ শিক্ষকবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও সাথে ৫ শ টাকা চিকিৎসা ভাতা পাই। একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করানোর পরেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতায় আছে বিস্তর পার্থক্য। এমনকি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই অনেক শিক্ষক কর্মচারী মৃত্যুবরণ করেন। এছাড়া গত ২০১৯ সাল থেকে কোন সুবিধা না বাড়িয়ে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেয়া হচ্ছে। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করা হলেও অতিরিক্ত কোন সুবিধা পাওয়া যায়নি।

তারা আরও বলেন, বর্তমান সরকার মেঘা মেঘা প্রজেক্ট বাস্তবায়ন করছে কিন্তু শিক্ষকদের বেলায় শুধু আসে সক্ষমতার কথা। যে বৈষম্যের জন্য দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেলেও সেই বৈষম্য রয়ে গেছে দেশের শিক্ষা ব্যবস্থায়। এরপূর্বে আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা দিয়ে সে বৈষম্য আরও বাড়িয়ে দিয়েছেন। আমরা এই দেশে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই। তাই শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই। তাই তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ চায়।

এবিষয়ে পত্নীতলা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরুজ হোসেন বলেন, বাংলাদেশের ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি তথা এমপিওভুক্ত। একই যোগ্যতা ও অভিন্ন সিলেবাস হওয়া স্বত্ত্বেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা আজ বিরাট বৈষম্যের শিকার; যার বাস্তব উদাহরণ হলো, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মাত্র এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা মাত্র ৫শ টাকা। এটি বর্তমান যুগ অনুযায়ী একেবারেই বেমানান। তাই এসব সমস্যার একমাত্র সমাধান শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ। দেশের শিক্ষা ব্যবস্থার এই বৈষম্য নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণের দাবি জাতীয়করণ লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে পত্নীতলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ৩ ঘন্টার কর্মবিরতি চলছে ।

শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ শিক্ষকদের প্রাণের দাবী। এ দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষকগণ জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচির পর প্রতীকী অনশন পালন করছে। সে কর্মসূচি থেকে তিন ঘন্টা কর্মবিরতির দেওয়ায় এ জেলার শিক্ষকগণ তিন ঘন্টা কর্মবিরতি পালন করছেন। এরপর সেখান থেকে যে নির্দেশনা দেওয়া হবে তা পালন করা হবে।

তাঁরা আরও জানান, প্রতিটি উপজেলা থেকে পর্যায়ক্রমে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে ৩/৪ জন শিক্ষক শিক্ষককে প্রেসক্লাবে পাঠানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ