IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানেরকচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শন
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে অর্থ আত্মসাৎতের অভিযোগে এনজিও পরিচালকসহ গ্রেপ্তার ৩

গোমস্তাপুরে অর্থ আত্মসাৎতের অভিযোগে এনজিও পরিচালকসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতারনার মাধ্যমে গ্রাহকের অর্থ আত্নসাতের অভিযোগে মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও’র পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজবোয়ালিয়া কাউন্সিল বাজারস্থ ওই সংস্থার কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক ও বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান (৪২), দুর্গাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাঠকর্মী শিমুল আলী (২৮) ও ঘাটনগর গ্রামের আনিরুলের ছেলে অফিস সহকারী ফিরোজ আলী (২৪)।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ে অভিযান চালান। ওই সময় মানুষের জমাকৃত টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের হোতা ওই এনজিও’র পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পাশ বই, ব্যাংক চেক ও রেজিস্ট্রার জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানায়,তাঁরা দীর্ঘদিন হতে প্রতারণা চক্রের সঙ্গে সংঘবদ্ধ গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। অংখ্য ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ