IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> নগর-গ্রাম >> লোকালয়ে মুুখপোড়া হনুমান, পিছু নিয়েছে কৌতূহলীরা

লোকালয়ে মুুখপোড়া হনুমান, পিছু নিয়েছে কৌতূহলীরা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান। বড় গাছে, বাড়ি বা প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ওপরে ও ঘরের চালে দেখা যাচ্ছে হনুমানটিকে। যেখানে যাচ্ছে হনুমানটি সেখানেই ভিড় জমছে কৌতূহলী এলাকাবাসীর। দিচ্ছেন পাউরুটি, ফলসহ নানান খাবার।

ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি ফার্ণিচারের দোকানের নির্মাণাধিন সোকেচের ওপর বসে থাকতে দেখা মিলে হনুমানটিকে। অনেকে পাউরুটি ও কলাসহ নানান খাবার দিয়েছেন। হনুমানটি সেসব খাবার সানন্দেই গ্রহণ করছে। পরে সেখান থেকে ছুটছে কখনো বিল্ডিংয়ের ছাদে, কখনো গাছের মগডালে এবং কখনো বাড়ির ছাদে, আবার কারো টিনের চালে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষও ছুটছে পিছুপিছু। মানুষ দেখে হনুমানও অস্থিরতাবোধ করছে।

জানা যায়, কেউ বিরক্ত করলে মুখে ভেংচি কেটে ভয় দেখায় হনুমানটি। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলেছে হনুমানটিকে। তবে বন্যপ্রাণী লোকালয়ে নয়, সংরক্ষণের দাবি সচেতন মহলের।

বিজিবি ক্যাম্প সংলগ্ন জীবন চন্দ্র রায় বলেন, ‘হঠাৎ করেই সকালে একটি ফার্ণিচারের দোকানে দেখা যায় হনুমানটিকে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ এদের কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা খাবার খেতে দিয়েছে। হনুমানটির মধ্যে শান্ত ভাব আছে। কারো কোনো ক্ষতি করেনি। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে গেছে। পরে আর দেখা মিলেনি।’

হনুমানটির পিছু পিছু ছুটে যাওয়া শিশু আসিফ, তাওসিন, মুনতাহা ও সামিয়া বলে, ‘বাড়ির কাছে হঠাৎ একটি হনুমান দেখা যায়। এটি দেখতে বহুমানুষ আসে। আমরা প্রথমবারের মতো এতো কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিরিয়াখানায় দেখেছিলাম কিন্তু আজ সামনাসামনি বাড়ির পাশেই দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে হাত থেকে খাবার নিয়ে গেছে।’

মধ্যপাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। কিছুদিন পর আবার সে তার এলাকায় ফিরে যাবে। যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি ধরে বনাঞ্চল ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031