IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে বিয়ে বাড়িতে মরা গরুর মাংস বিক্রি

অর্থের বিনিময়ে মিমাংসা

ঝালকাঠিতে বিয়ে বাড়িতে মরা গরুর মাংস বিক্রি

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে বিয়ে বাড়িতে মরা গরুর মাংস বিক্রি করে ধরা খেয়ে অর্থের বিনিময়ে মিমাংসা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য ও বাজার কমিটির সাধারন সম্পাদক সহ অন্য সদস্যরা উপস্থিত থেকে অর্থের বিনিমিয়ে এই ঘটনার মিমাংসা করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় আমেনা বেগম, লাভলু, জব্বার, কাঞ্চন জানায়, ঈদুল ফিতরে বিক্রির জন্য কসাই আল-আমিনের আমদানি করা একটি ফ্রিজিয়ান গরু স্ট্রোক করে মারা যায়। ওই মরা গরুর অর্ধেক মাংস অল্প অল্প করে পুটিয়াখালী মীরের হাট বাজারে বিক্রি করে আল-আমিন। বাকি মাংস শনিবার ভোরে পুটিয়াখালীর আসাদ তালুকদারের ভাগনির বিয়ের অনুষ্ঠানে পাঠানো হয়। ঐ মাংস রান্না করার জন্য বস্তা থেকে বের করলে পচাঁ গন্ধ বের হতে শুরু করে। বিষয়টি সাথে সাথে বাবুর্চি আসাদ তালুকদারকে জানায়। আসাদ তালুকদার বাজারে গিয়ে জনসম্মূখে কসাইকে জানালে এ নিয়ে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। তখন মূহূর্তের মধ্যে স্থানীয় ইউপি সদস্য ও বাজার কমিটির স্থানীয় সদস্যরা মিলে অর্থের বিনিময়ে ঘটনাটি মিমাংসা করে দেয়। এমনকি তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হয় না। কসাই আল-আমিন ও ভূক্তভোগী আসাদ তালুকদার দুইজনেই ইউপি সদস্য আমিনুল ইসলামের লোক। এ কারণেই ইউপি সদস্যের এ বিষয়টি ধামাচাপা দিতে সহজ হয়েছে বলে জানায় স্থানীয়রা।

কসাই আল-আমিন জানায়, আাগের দিনের মাংস বিক্রয় করতে না পেরে ফ্রিজে রাখি এতে একটু গ্যাস হয়। পরের দিন ভাল মাংসের সাথে মিশিয়ে আসাদ তালুকদারকে দিয়েছিলাম। আসাদ তালুকদার অভিযোগ করলে ঐ মাংস পরিবর্তন করে দেয়া হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম ফারুক জানায়, আল-আমিন কসাই এর আগেও এরকম কাজ করে যা অর্থের বিনিময় ধামাচাপা দিয়েছে। এই কসাই স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম এর লোক হওয়ায় ও বারবার একই কাজ করার সাহস পাচ্ছে। এর একটা বিচার হওয়া দরকার।

মরা গরুর মাংস বাজারে বিক্রয় করায় কসাই বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে কসাইর পক্ষে ছাফাই গেয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন মীরা জানায়, ওটা ফ্রিজের মাংস ছিল।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, আমাকে ফাঁসাতে প্রতিপক্ষরা টাকা-পয়সার বিষয়টি ছড়াচ্ছে। কসাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে বাজারে গরু জবাই করলে বাজারের মসজিদের ইমামের মাধ্যমে গরু জবাই করতে হবে। ফ্রিজে রাখা গরু বিক্রয় করা যাবেনা। আমি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন মিলে এ সিদ্ধান্ত নিয়ে ঐ পঁচা মাংস কেরোসিন মেখে মাটিতে পুঁতে রেখেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930