IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে বসেছে ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্নস্থান থেকে আসা ব্যবসায়ীরা

ফুলবাড়ীতে বসেছে ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বসেছে ২০০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। মেলাকে কেন্দ্রে করে দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। তবে গতবছর প্রশাসন মেলা ভেঙে ফেলার কারণে এবছর মেলায় অংশ নেননি বহু ব্যবসায়ী। 

বুধবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ছাপা বের হয়। ঘোড়ার এ মেলায় বসেছে গ্রামীণ মেলাসহ বিভিন্ন খাওয়ার দোকান। ঐতিহ্যবাহী এ ঘোড়া মেলা এবছর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত ক্রেতা-বিক্রেতা, দর্শনার্থীসহ মেলার আয়োজকরা।

এদিকে মেলা উপলক্ষে মেলায় আগত ঘোড়া ব্যবসায়ীদের ঘোড়ার অংশ গ্রহণে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌঁড় দেখতে বিভিন্নস্থান থেকে ছুঁটে আসেন নানা বয়সী দর্শনার্থী। 

জানা যায়, প্রতি বছর বৈশাখ মাসের ৯ অথবা ১০ তারিখ থেকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী মাঠে এই ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। মেলাটি অন্তত ১৫ দিন স্থায়ী হয়। তবে স্থানীয়ভাবে গরু, মহিষ ও ছাগল তেমন বেচাকেনা না হলেও ঘোড়াই মূলত বেচাকেনা হয়ে থাকে। এ কারণে এটি বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামেই দেশব্যাপী পরিচিত। 

আলাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ শিক্ষক দছিম উদ্দিন মণ্ডল বলেন, ঐতিহ্যবাহী এই বুড়া চিন্তামন ঘোড়ার মেলাটি দেশব্যাপী ব্যাপক পরিচিত। ঘোড়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলেই এই মেলা শুরু এবং শেষ হওয়ার তারিখ জানেন। এ কারণে প্রতিবছর মেলা শুরুর আগ থেকেই ঘোড়া বেচাকেনা করতে আসেন সংশ্লিষ্টরা। 

তিনি আরও বলেন, মেলাকে কেন্দ্র করে হরেক রকম দোকানপাট বসে মেলায়। বিনোদনের জন্য সার্কাস, দোলনাসহ নাগর দোলা আসে মেলায়। বছর বৈশাখ মাসে মেলাটি শুরু এবং শেষ হয়। 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরি থেকে ঘোড়া নিয়ে এ মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ী আব্দুর রহিম, জহুরুল ইসলাম ও সামিউল ইসলাম। 

তারা বলেন, প্রায় ১৪ টি ঘোড়া নিয়ে বুড়া চিন্তামন ঘোড়া মেলাতে অংশ নিয়েছেন তারা। সারাবছর দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত ঘোড়ার মেলাতে ঘোড়া নিয়ে অংশ নেন তারা। ঘোড়া বিক্রি করেই জীবনজীবিকা নির্বাহ করেন তারা। 

তারা আরও বলেন, গতবছর প্রশাসন মেলা ভেঙে দেওয়ায় চলে গিয়েছিল। পরে আবার মেলা হয়েছে কিন্তু আর আসিনি সে মেলাতে। এবার ভালোভাবে খোঁজখবর নিয়ে মেলাতে এসেছি। ছোটবড় মিলিয়ে ১৪ টি ঘোড়া আছে সেগুলো সর্বনিম্ন ৭ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি করব।

বিরামপুর উপজেলার ভগবতিপুর থেকে আসা ঘোড়া ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, প্রায় ২০ বছর ধরে এই ঘোড়ার মেলায় ঘোড়া বেচাকেনা করে আসছি। এবারও ৪টি ঘোড়া বিক্রি করতে মেলায় এসেছি। ঘোড়ার মধ্যে একটি রয়েছে সাদা রংগের ঘোড়া। সেটির নাম রাখা হয়েছে বিজলী। খুবই দুর্দান্ত ঘোড়া এটি। সবার নজর কাড়ছে ঘোড়াটি। গোড়াটির দাম রাখা হয়েছে ৬০ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ৪০ থেকে ৪৫ হাজার টাকা দরদাম করছেন। ৫০ টাকার টাকার ওপরে হলেই ঘোড়াটি বিক্রি করে দেবো। গতবছর মেলায় এসে ক্ষতি হয়েছিল। আশা করছি এবার কোনোপ্রকার লোকসানের মুখে পড়তে হবে না। 

সাড়ে চার বছর বয়সের রেসিং ঘোড়া মেলায় এনেছিলেন রহমত আলী। এই ঘোড়াটিই এবারের মেলার সবচেয়ে বেশি দামি। সবার নজর শুধু ঘোড়াটির দিকে। 

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান ও সুলতান আলী বলেন, গতবার মেলা ভেঙে দেওয়ায় অনেকে মেলা হবে কি-না তা নিয়ে জটিলতা ভেবে মেলায় অংশগ্রহণ করেননি। এটি প্রায় ২০০ বছরেরও বেশি সময় পূর্বের এতিহ্যবাহী মেলা। এখানে দূরদূরান্ত থেকে ঘোড়া কেনা-বেচার লক্ষ্যে মানুষ আসেন। এবার মেলাটি সুষ্ঠুভাবে শুরু হয়েছে। 

আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলার আয়োজক কমিটির প্রধান নাজমুস সাকির বাবলু বলেন, মেলাটির ঐতিহ্য ধরে রাখতে এলাকাবাসী অনেক শ্রম ও সময় দিয়ে থাকেন। গতবার একটু সমস্যার জন্য অনেকে কষ্ট পেয়েছেন। কিন্তু এবার সুন্দর ও সুষ্ঠুভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে স্বেচ্ছাসেবক দিয়ে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী মেলা। দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন। মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নজর রাখছে।  

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, খাস কালেকশন করা হয়েছে। মেলা উদ্বোধন করতে সার্বিক দায়িত্ব দেওয়া আছে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তৌশিলদারকে। মেলার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নজরদারি করছে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031