IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ফেন্সিডিল ও কারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও কারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ একটি আভিযানিক দলের অভিযানে ৩৭৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ, একটি প্রাইভেট কার, নগদ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীসকে আটক করা হয়েছে।

গত (২৬ এপ্রিল) বুধবার দিনাজপুর র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থানা হাইওয়ে রোড টু ফুলবাড়ী থানা হাইওয়ে রোডের দিকে ১টি সাদা প্রাইভেটকার যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ফুলবাড়ী থানা এলাকা অভিমুখে আসছে। সেই সংবাদের ভিত্তিতে রাতে ফুলবাড়ী পৌরসভার অর্ন্তগত ৪নং ওয়ার্ডের দিনাজপুর হইতে ফুলবাড়ী মহাসড়কে ফুলবাড়ী জোড়া ব্রীজের পূর্বে পাকা রাস্তার উপর চেক পোষ্ট পরিচালনা করে ৩৭৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩২), পিতা- মোকছেদ আলী, সাং- ইটাই, পোঃ মনসাপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর, মাহাবুল আলম(৪২), পিতা- মৃত মনছের আলী, সাং- রিকাবী চকচকা, পোঃ- মনসাপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর, জাহাঙ্গীর (৩৫), পিতা- মৃত মহির প্রধান, সাং- রিকাবী চকচকা, পোঃ মনসাপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর এবং সোহেল রানা পলিন (৩৬), পিতা- গোলাম রব্বানী, সাং- হেলেন্চা, পোঃ ভাদুরিয়া, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুরদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে। মাদক কারবারীরা বিচিত্র কৌশলে প্রাইভেট কারের সিটের নিচে মাদক করছিল।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ অন্যান্য মাদকসহ ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে প্রাইভেট কার যোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মাহাবুল আলম এবং জাহাঙ্গীরদের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর ও ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত কুখ্যাত উপরোক্ত ৩ মাদক ব্যবসায়ীরা স্বীকার করে যে, পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031