IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তার
Home >> নগর-গ্রাম >> নিষেধাজ্ঞা শেষ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা

নিষেধাজ্ঞা শেষ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : মেঘনায় সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে ১লা মে সোমবার হতেই মাছ শিকারে নামছে ভোলার তজুমদ্দিন মেঘনা উপকুলের প্রায় ২০ হাজার জেলে। মাছের প্রজনন বৃদ্দির লক্ষ্যে সরকার প্রতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের ৯০ কিলোমিটার এলাকায় মৎস আহরণ বন্ধ রাখতে নির্দেশনা দেয়।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণের জন্য ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার পর্যন্ত অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস ও প্রাণি সম্পদ বিভাগ। অভয়াশ্রমসমূহের কোন এলাকায় ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস যেকোন ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার কারণে এ অঞ্চলের শতশত জেলে বেকার হয়ে পরে। এসময়ে নিবন্ধিত জেলেদের পুর্নঃবাসনের জন্য সরকার প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়। এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ১ মে গভীর রাত হতেই জেলেরা নদীতে মাছ আহরণ করতে নেমে পড়বে মেঘনায়।

৩০ এপ্রিল সকাল দুপুর ১ টার পর উপজেলার মহেষখালী ঘাট, শশীগঞ্জ স্লুইজ ঘাট, চৌমূহনী মাছ ঘাট, বাগানের খালসহ বেশ কয়েকটি ঘাটে ঘুরে প্রতিটি ঘাটেই দেখা গেছে নদীতে মাছ ধরতে জেলেদের প্রস্তুতির কমতি নেই। তজুমদ্দিনসহ মেঘনা উপকুলের কয়েক হাজার জেলে ইতিমধ্যে পুরোদমে প্রস্তুত ইলিশ শিকারের জন্য। দুই সপ্তাহ আগে থেকেই অনেক জেলে পুরোপুরি ব্যস্ত সময় কাটাচ্ছেন নদীতীর বা মাছঘাটগুলোতে।

জেলে মজিবল মাঝির জেলে ট্রলারে চলছে মেরামতের কাজ, অন্য জেলেরা অক্লান্ত মনে জাল বুনে যাচ্ছেন। তাদের চোখে-মুখে যেন স্বপ্ন পুরনের প্রতিক্ষা। গুরিন্দা খালের জেলে শফিকের নৌকা মেরামতে শ্রমিকের হাতের হাতুড়ির ঠুনঠুন শব্দেই জনান দেয় মাছ ধরার সময় এসেছে। যে কারোই নজর এড়াবেনা তাতে। নদীতে মাছ ইলিশ শিকারের জন্য দুই মাস অলস পড়ে থাকা ট্রলারের মেরামত কাজে ব্যস্ত সবাই।

বিধি-নিষেধ শেষে নদীতে মাছ ধরতে জাল বুনন ও ট্রলারের মেরামতের মধ্যে দিয়েই শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে জেলেরা। পাশাপাশি মাছের আড়ৎগুলোতেও চলছে ধোয়া মোছার পাশাপাশি পুরানো খাতা-পত্র প্রস্তুতের কাজ। দুই মাসের অলস সময়কে ভুলে এখন ইলিশ আহরণ ও কেনা-বেচার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলার মেঘনা উপকুলের শতশত জেলে, মৎসজীবী ও আড়ৎ মালীক।

শশীগঞ্জ ঘাটের জেলে কালাম মাঝি জানান, গত দুইমাস মাস আমরা বেকার ছিলাম। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরার জন্য আমরা অপেক্ষায় আছি। আশা করি, নদীতে ভালো (বেশি) মাছের দেখা পাবো।

শশীগঞ্জ মৎস আড়ৎদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন জানান, দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতির জন্য জেলেরা জাল, ট্রলার মেরামতের কাজ করতে আর্থিক যোগান দিতে হচ্ছে। নদীতে মাছের দেখা না পেলেও কিছুদিন দাম উঠা-নাম করবে।

তজুমদ্দিন মৎস কর্মকর্তা আমির হেসেন জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা ৩০ এপ্রিলের পর রাত ১২ টা হতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার করতে পারবে। আবহাওয়ার অনুকুলে থাকলে নদীতে ইলিশের দেখা মিলবে। তবে স্থানীয় বাজারে মাছের চাহিদা পুরণ হলে এখানকার মাছ ঢাকা, বরিশাল ও চাঁদপুরের আড়তেও বিক্রি হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031