IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> নগর-গ্রাম >> ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি নেতার পক্ষে প্রচারণার অভিযোগ

মহাদেবপুরে আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যানের কান্ড

ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি নেতার পক্ষে প্রচারণার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এনায়েতপুর ইউনিয়নের কালুশহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে এক বিএনপি নেতার পক্ষে আওয়ামী লীগ নেতার সমর্থন ও প্রচার প্রচারণায় সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ১০ এপ্রিল কালুশহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে বিএনপি নেতা শাফিউল আযম লিংকন ও আওয়ামী লীগ নেতা স্বপন মজিবর প্রতিন্দ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শাফিউল আযম লিংকন নির্বাচিত হন। বিএনপি প্রার্থীর বিজয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা মূখ্য ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।

তাদের অভিযোগ, বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিঞা। এসময় তার প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী ছিলেন বিএনপি নেতা শাফিউল আযম লিংকন। মাত্র দেড় বছরের ব্যবধানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সেই মেহেদী হাসান মিঞা আওয়ামী লীগ নেতার পক্ষ না নিয়ে বিএনপি নেতার পক্ষ নিয়ে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালান।

এ বিষয়ে এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা বিএনপি নেতার পক্ষে প্রচার-প্রচারণা চালানো সত্যতা স্বীকার করে বলেন, এটা কোন দলীয় নির্বাচন নয়, স্থানীয়ভাবে তার দ্বারা বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব জন্যই তার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ