IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যু
Home >> নগর-গ্রাম >> ইসলামপুর বন্ধু পার্ক দেখতে মানুষের ভিড়

ইসলামপুর বন্ধু পার্ক দেখতে মানুষের ভিড়

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কোল ঘেষে সিরাজগঞ্জ সদর বাগবাটি ইউনিয়নের ইছামতি চর ইসলামপুর গ্রামে অবস্থিত গ্রামীণ পরিবেশে মাত্র কয়েক শতক জমিতে নিজের হাতে বানানো একক প্রচেষ্টায় (শিক্ষিত যুবক আব্দুল মমিন সেখ) গড়ে তুলেছেন শখের বন্ধু পার্ক।

প্রথমে এলাকাবাসী ইছামতি মিনি পার্ক নাম দিলেও পরে সে নাম বদল করে দেওয়া হয় বন্ধু পার্ক। সেই থেকে বন্ধু পার্ক নামেই চিনে থাকেন সবাই।

এমনকি সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার থেকে বন্ধু পার্কে আসতে হলে দেয়ালে দেয়ালে এবং বিভিন্ন গাছের সাথে লাল কালি দ্বারা বন্ধু চিহ্ চোখে পড়বে বেশ কিছু সড়ক জুড়েই।

বন্ধু পার্কে রয়েছে, (আব্দুল মমিনের নিজের হাতে বানানো কুমির, কাঁঠ বিড়ালি, সাদা সাদা বক, কলা গাছ, সিংহ, ভাগসহ বিভিন্ন ধরনের জীবজন্তু ও বিভিন্ন ধরনের ফলফলাদি।

সুন্দর এই মনোরম পরিবেশ দেখতে প্রতিদিনই বিকেল বেলা ভিড় করছেন আশ-পাশের শত শত মানুষ। সকালে প্রচুর রোদ থাকার কারণে বিকেল হলেই দেখা যায় বিনোদন প্রেমিদের উপচে পড়া ভিড়।

প্রতিদিন বিকাল হলেই মানুষ ছুটে আসে আব্দুল মমিনের নিজের হাতে গড়া বন্ধু পার্কে। মেধাবি আব্দুল মমিনের সাথে কথা হলে তিনি জানান, এই বন্ধু পার্ক তিনি বিশাল আকৃতির পার্ক বানাতে চান।

কিন্তু আর্থিক সংকটে তিনি তা করতে পারছেন না। তবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি-বেসরকারি ভাবে আর্থিক সহযোগিতা পেলে এই বন্ধু পার্কটি তিনি আরো বড় সরো করে সাজাতে চান আব্দুল মমিন সেখ।

এদিকে বন্ধু পার্কে আসা চায়ের দোকানদার সামিদুল ইসলাম, সুলতান মাহমুদ, উজ্জল সেখ ও বিশিস্ট্য ব্যবসায়ী মঞ্জুর হাষান মঞ্জু বলেন, আব্দুল মমিন ছোট থেকেই বেশ মেধাবি। তার নিজের হাতে বানানো বন্ধু পার্ক বেশ সুন্দর হচ্ছে।

সৌন্দর্য ও আরো নতুন নতুন কিছু যোগ করতে কাজ করে যাচ্ছেন শিক্ষিত ও মেধাবি যুবক আব্দুল মমিন সেখ। এই বন্ধু পার্কে দাড়ালে নির্মল বাতাস ও নদীর অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো এ রকম জায়গা অত্র এলাকাতে আর নেই।

ইচ্ছে করলে আপনিও পরিবার নিয়ে চলে আসতে পারেন জেলা সদর বাগবাটি ইউনিয়নের ইছামতি চর ইসলামপুর গ্রামে অবস্থিত আব্দুল মমিনের নিজ হাতে বানানো শখের সৌখিন বন্ধু পার্কে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930