IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জনকে উপজেলা হাসপাতাল অপর ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ মে) সকালে উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

আহতরা হলেন, উপজেলার মকিমপুর গ্রামের রুস্তম আলী (৬০), তার ছেলে হাসান আলী (৩০), এজার উদ্দিন (৪৫), জামাল উদ্দিনের স্ত্রী শাহেরা বেগম (৪০), রুস্তম আলীর ছেলে আলতাফ (৩৮), জহুরুল ইসলাম (৩৫), জমিন আলী (৫০), চম্পা বেগম (৩৮), রুস্তম আলী (৫৫), রেহেনা বেগম (৪৫), আবু হানিফ (৫৮)।

স্থানীয়রা জানায়, পার্শবর্তী কদমচিলান গ্রামের তোরাব প্রামানিকের সাথে রুহুল আমীন ও আতাহার আলীর দির্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। মঙ্গলবার সকালে আব্দুল মান্নানের ছেলে মহিবুর এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে আতাহার আলীর লোকেরা মারপিটের চেষ্টা করে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। দ্রুতই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031