IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তাররাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী লিফলেট বিতরণ‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক
Home >> নগর-গ্রাম >> মান্দায় ওষুধের দোকানে হামলা-ভাঙচুর, আহত ২

মান্দায় ওষুধের দোকানে হামলা-ভাঙচুর, আহত ২

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার সীমান্তবর্তী পাঠাকাটা বাজারে একটি ওষুধের দোকানে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় দুইজন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা দোকানে থাকা ৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মেসার্স সামাদ মেডিকেল ষ্টোর নামের একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মান্দা উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে সাদেক মণ্ডল (৪৫) ও সায়েম মÐল (৩৮)। তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বোরো ধানের জমিতে পানি সেচ নিয়ে গতকাল বুধবার দুপুরে ড্রেনম্যান বাক্কার শেখের সঙ্গে আহত সাদেক মণ্ডলের বাগ্বিতণ্ডা হয়। জের ধরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাক্কার শেখের নেতৃত্বে ৭-৮জন সংঘবদ্ধ হয়ে লোহার রড ও লাঠিসোটা নিয়ে সামাদ মণ্ডলের ওষুধের দোকানে হামলা করে। এসময় বাধা দেওয়ায় সামাদ মণ্ডলের ছেলে সাদেক ও সায়েমকে পিটিয়ে জখম করে হামলাকারীরা।

দোকান মালিক সামাদ মণ্ডল বলেন, জমিতে সেচ নিয়ে ছেলে সাদেক মণ্ডলের সঙ্গে ড্রেনম্যান বাক্কার শেখের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা ছিল। এর আগেই বাক্কার শেখ লোকজন নিয়ে দোকানে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে।

সামাদ মণ্ডল অভিযোগ করে বলেন, সপ্তাহের শেষ দিন হওয়ায় বিভিন্ন ওষুধ কোম্পানিকে প্রেমেন্ট করতে হয়। এজন্য দোকানে টাকাগুলো রাখা ছিল। এছাড়া বৃহস্পতিবার হাটবার হওয়ায় দোকানে প্রচুর বেচাকেনাও হয়েছে। হামলাকারীরা ৪ লাখ টাকার ওপরে লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বাক্কার শেখের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031