IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে জমি জবর দখলের অভিযোগ

জোরপূর্বক ঘর নির্মাণ

ধামইরহাটে জমি জবর দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ধামাইরহাট : নওগাঁর ধামইরহাটে জোর করে ঘর নির্মান ও জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। হয়রানীমুলক মামলা দিয়ে প্রতিপক্ষকে বাড়ী ছাড়া করে সকলের অনুপস্থিতিতে জোর করে ধানের ক্ষেত নষ্ট করে দিনে দুপুরে টিন সেডের ঘর নির্মাণের চেষ্টা করেছে প্রতিপক্ষ ছইম গং। উপজেলার কৈগ্রামে এই ঘটনা ঘটলে ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ ঘর নির্মাণ বন্ধ করে দিয়েছে।

উপজেলা কৈগ্রাম মৌজার কাজেম উদ্দিনের ছেলে ইউসুফ আলীর ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন সকাল ১০ টায় একই গ্রামের ছমির উদ্দিনের ছেলে ছইম উদ্দিন (৪০) ও তার সাঙ্গোপাঙ্গরা কৈগ্রাম মৌজার আর এস খতিয়ানের ১৭২ নং দাগে ২৯ শতক জমির কিছু অংশের ধান কেটে ঘর তৈরি নির্মানের চেষ্টা করে।

সোমবার বিকেলে ঘটনাস্থলে সরেজমিনে গেলে বাদী ইউসুফ আলী জানান, তার দাদা মহির উদ্দিনের নামে আরএস খতিয়ানে লিখিত দখল মোতাবেক খতিয়ান সৃষ্টির পর থেকে দখলে থাকা জমিতে হঠাৎ ছইম উদ্দিন গং জবর দখলের পাঁয়তারা করছে এবং এই জমিকে কেন্দ্র করে ছমির উদ্দিনের লোকজন যখন তখন আমাদের রাস্তাঘাটে চলাচলে বাধা-বিগ্রহ সৃষ্টি করছে, বন্ধ করছে বাড়ীর পানি যাবার রাস্তা।

তিনি আরও বলেন, আমরা তাদের হয়রানীমূলক মামলায় আদালতে জামিনে গেলে তারা আমাদের জমিতে ধান মেড়ে দিয়ে জোর করে বাড়ী করার চেস্টা করেছে এবং আমাদের মেয়েদের মারপিট করে মোবাইল ফোন কেড়ে নিয়েছে, কাগজপত্রে তারা জমি পেলে তারা নিবেন এতে আমাদের কোন বাধা নেই।

অপরদিকে ছমির উদ্দিনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন আরএস খতিয়ান ও ক্রয় সূত্রে আমি ১৭২ নম্বর দাগের জমির অংশীদার। ছমির উদ্দিনের পুত্র ছইম উদ্দিনের স্ত্রী হালিমা বেগম জানান আমার শ্বশুর তার পুত্রকে জমিটি রেজিষ্ট্রি করেদেয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় বিজ্ঞ আদালত ছাড়া মুখের কথায় কখনো কোন সমাধান হয়, আর কেউ কারও জমিতে জোর করে বাড়ী করলেই সেটার মালিক হওয়া যাবে, যা আইন সম্মতও নয়। বাদী ইউসুফ আলীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031