IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> নগর-গ্রাম >> ইউএনওর গাড়িচালককে রামদা-চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া

ইউএনওর গাড়িচালককে রামদা-চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গায় চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে উপজেলা পরিষদ ভবনের ভেতরে ঢুকে ইউএনওর গাড়িচালককে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার এক সহযোগীর বিরুদ্ধে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এ ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও দেখা গেছে। এতে দেখা যায়, একজন দৌড়ে উপজেলা পরিষদ ভবনে প্রবেশ করার পর তার পেছনে একজন চাইনিজ কুড়াল হাতে ও পরে আরেকজন রামদা হাতে তার পেছনে ধাওয়া করছে।

ভুক্তভোগী চালক রুবেল হোসেন বলেন, ‘আমি উপজেলা পরিষদের নিচে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় কয়েকজন অপরিচিত লোক এসে আমাকে তাদের মোটরসাইকেলে উঠতে বলে। তারা আমাকে টানাহেঁচড়া করে। পরে আমি দৌড়ে ইউএনও স্যারের রুমে আশ্রয় নিই। পেছন পেছন তারা রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে আমাকে ধাওয়া দিতে উপজেলা পরিষদ ভবনে ঢুকে পড়ে।

তিনি জানান, পাওনা টাকা নিয়ে তার বড়ভাই মাইক্রোবাস চালক খোকনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবের। হাবিব এর আগে খোকনের গাড়ি ভাড়া নিলেও টাকা পরিশোধ করেনি। ওই টাকা চাওয়ার জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার হাবিব তার এক সহযোগীসহ এ হামলার চেষ্টা করে বলে দাবি রুবেলের। অভিযুক্ত হাবিব নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু নিশ্চিত করেছেন। হাবিব তার সহযোগী আলীমসহ রুবেলকে ধাওয়া দেয়। অভিযোগের বিষয়ে হাবিব বা আলীম কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা উপজেলা পরিষদের সামনে এসে রুবেলকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রুবেল প্রাণভয়ে উপজেলা পরিষদের ভেতরে দৌড়ে আসে। পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে রুবলকে ধাওয়া দিতে দিতে উপজেলা পরিষদ ভবনে ঢুকে পড়ে। রুবেল উপজেলা নির্বাহী অফিসারের রুমে আশ্রয় নিলে তারা পালিয়ে যায়,’ বলেন তিনি।

রোজিনা আক্তার বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ সিনিয়র অফিসারদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘পাওনা টাকাকে কেন্দ্র করে ইউএনওর ড্রাইভারকে ধাওয়া করেছে বলে শুনেছি। তবে কী নিয়ে ধাওয়া করেছে তা জানি না। পুলিশ মামলা নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031