IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক জমশেদ

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক জমশেদ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” এ স্লোগান’কে সামনে রেখে “চাঁপাই প্রেসক্লাব” উদ্বোধন।

বুধবার (৫ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের পশ্চিমে একটি অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে চাঁপাই প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে অতিথিদের উপস্থিতিতে “চাঁপাই প্রেসক্লাবের কমিটি ঘোষণা করে সভাপতি দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী পত্রিকা জেলা প্রতিনিধি সোহেল রানাসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ড।

বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন), চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদ্য চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপরাজারামপুর জামে মসজিদে ইমাম আব্দুর রাকিব, নামোরাজারামপুর উপরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সালাম।

অনুষ্ঠানের কার্যক্রম শুরু পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা। এরপর শাহনেয়ামতুল্লাহ কলেজ জামে মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম দেশ বাসি ও চাঁপাই প্রেসক্লাবের উদেশ্যে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মঙ্গল কামনায় উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন। এরপর দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয় এবং বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে “চাঁপাই প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ও সদ্য চাঁপাই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031