IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সিংড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভূক্তভোগী সাংবাদিক আনোয়ার হেসেন। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ এর সৎ মা নকিরন নেছার মৃত্যুর প্রায় তিন বছর পর ভূয়া দলিল করে নেয় উপজেলার আগপাড়া সেরকোল গ্রামের মৃত ইয়াতুল্লাহ মোল্লার ছেলে আফছার আলী। তার আগে একই গ্রামের প্রভাবশালী আবজাল সরকার এর মা হাবিয়া খাতুন ওই সাংবাদিকের নিজ নামীয় জমিও জালিয়াতির মাধ্যমে জাল দলিল করে নিয়ে পরবর্তীতে মোছা.হাবিয়া খাতুন তার আপন ভাতিজা নুরুল আমিনের নিকট হস্তান্তর করে।

সাংবাদিক আনোয়ার নাটোর দেওয়ানী আদালতে আফছার আলীর দলিল বাতিলের মামলা করেন। ওই মামলা দায়েরের পর বিবাদীগণ তাকে নানাভাবে হয়রানিসহ খুন-জখমের হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক পেশাগত দায়িত্ব ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে বাসায় ফিরতে অনেক রাত হয়। বিবাদীগণ সকলেই প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। জমিসংক্রান্ত মামলা করায় বিবাদীগণ ইতিপুর্বে সাংবাদিককে খুন জখমের উদ্দেশ্যে মারপিট করে। এসব ঘটনায় গত ২০২১ সালের ১ সেপ্টেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে আবজাল সরকার ও আফছার আলী বিরুদ্ধে থানায় একটি জিডি করেন তিনি। যাহার জিডি নং ৩৬, তারিখ-০১/০৯/২০২১। পরে বিবাদী আদালত হাজির হয়ে জামিনে বেড়িয়ে আসার পর আবারো তাকে প্রাননাশের হুমকি দেয়। বর্তমানে সাংবাদিক প্রাণনাশের শংকায় পরিবার নিয়ে সিংড়া শহরে গিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিন বলেন, অভিযোগকারী আনোয়ার হোসেনের শরীকের নিকট থেকে এই সম্পত্তি ক্রয় করা হয়েছে। কিন্তু আনোয়ার হঠাৎ করে এই সম্পত্তির মালিকানা দাবি করছে এবং আমার দলিল জাল বলে আদালতে মামলা করেছেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। তিনি আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন। আনোয়ার হোসেন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগ এনে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে।

অপর অভিযুক্ত আফছার আলী বলেন, অভিযোগকারী আনোয়ার হোসেন আলীরাজকে কেউ প্রাণনাশের হুমকি দেয়নি। বরং তিনি নিজেই জাল দলিল উপস্থাপন করেছেন। বিষয়টি আদালতেই প্রমাণ হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জিডি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031