IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’
Home >> নগর-গ্রাম >> সাপাহারে গাভীর জোড়া বাছুর প্রসব

সাপাহারে গাভীর জোড়া বাছুর প্রসব

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে একটি গাভী এক সঙ্গে দুইটি বাছুর প্রসব করেছে। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের উমইল বাজারে এ ঘটনা ঘটেছে।

এক সঙ্গে দুই বাছুর প্রসবের ঘটনা জানাজানি হলে বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক লোকজন খামারির বাড়িতে ভীড় করছেন।

গাভীর মালিক খামারী হাবিবুল্লাহ রেজা (পলাশ) জানান, তার খামারের শাহি ওয়াল জাতের ওই গাভীটিকে ৬ নং শিরন্টি ইউনিয়নে নিয়োজিত সরকারি এ আই টেকনিশিয়ান সাইদুর রহমানের নিকট থেকে শাহি ওয়াল জাতের বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করিয়ে ছিলেন। এজন্য গাভীটি সফল ভাবে গর্ভধারণ করেছিল।

শনিবার সকালে গাভীটি প্রথমে একটি এঁড়ে বাছুর প্রসব করে। প্রসবের কিছু সময় পরই আরও একটি বকনা বাছুর প্রসব করে। জন্মের পর থেকেই বাছুর দুটি বর্তমানে সুস্থ্য আছে। এ খবর ছড়িয়ে পড়লে বাছুর দুটি দেখতে এলাকার লোকজন তার বাড়িতে ভীড় করছে। তাদের খামারের ওই গাভীটি একই সঙ্গে দুটি বাছুর প্রসব করায় তারা বেশ খুশি হয়েছেন বলে খামারি পলাশ জানিয়েছেন।

বাছুর দেখতে আসা নুরুল ইসলাম বলেন, এটি একটি বিরল ঘটনা এর আগে তিনি এমন ঘটনা কখনও দেখেননি।

এ আই টেকনিশিয়ান সাইদুর রহমান বলেন, এটি একটি সাধারণ প্রক্রিয়া হলেও হরহামেশা তা দেখা যায় না। তার মতে দক্ষতার সাথে সঠিক জাতের বীজ দ্বারা গাভী প্রজনন করা হলে খামারীর ভাগ্য খুলে যেতে পারে। উমইল বাজারের খামারি পলাশ এতে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তিনি গাভী প্রজনন ও গবাদী পশুর বিভিন্ন রোগ ব্যাধীর সু-চিকিৎসায় খামারিদের সঠিক পরামর্শ দিয়ে থাকেন। খামারিগণ তার নম্বরে যোগাযোগ করে সরাসরি গবাদীপশুর যাবতীয় চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031