IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> নগর-গ্রাম >> জেলা প্রশাসক কখনো বৃটিশ বেনিয়াদের মত নয় : গোলাম মওলা

জেলা প্রশাসক কখনো বৃটিশ বেনিয়াদের মত নয় : গোলাম মওলা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা বলেছেন, জেলা প্রশাসক কখনো বৃটিশ বেনিয়াদের মত নয়, যে কিছুদিন কাজ করে পর্যাপ্ত মালামাল নিযে বাড়ি ফিরে যাবে। একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয় করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সে জেলার সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। যতটা সম্ভব সততার সাথে কাজ করে যাওযার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এসব কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেছেন মিথ্যা, বিভ্রান্তমূলক তথ্য সম্বলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে।

এক্ষেত্রে তিনি বিভিন্ন ইউটিউব, ফেসবুকারদের অসংলগ্ন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করেন

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতন, সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য রিফাত হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক এর আগে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যাক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৪তম বিসিএস-এর ক্যাডার ছিলেন। তাঁর নিজ জেলা কুড়িগ্রাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031