IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> নগর-গ্রাম >> ইলিয়াস হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

ইলিয়াস হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার গয়েশপুরে ইলিয়াস হোসেন (২৮) নামের এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে দুই হাত পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।

শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা উপজেলার জালালপুরের নতুনপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ অবরোধ শুরু হয়। পরে প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেন।

এলাকাবাসীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অবরোধের সময় ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের কাউকে দেখা যায়নি। প্রায় দুই ঘণ্টার মাথায় গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই উপস্থিত হোন। এর কিছুক্ষণ পরেই পাবনা সদর থানার ওসি নেতৃত্বে পুলিশেরও একটি দল উপস্থিত হোন। পরে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, নিখোঁজের একদিন পর গত সোমবার (৩১ জুলাই) সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা এলাকার রাস্তার পাশে দুই হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইলিয়াস পাবনার জালালপুর নতুন পড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031