ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, পৌর প্যানেল মেয়র-২ হারান দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৭ জন প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


