ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সফরর শুরুতে গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে গোমস্তাপুর ইউনিয়নের হেলিপ্যাড আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা আবমুক্তকরণ, উপকার ভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করেন।
এছাড়া তিনি রহনপুর পৌর এলাকার খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয় ও খয়রাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিকেল বাংলাদেশ স্কাউটস, গোমস্তাপুর উপজেলার ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের খামারিদের মাঝে নগদ অর্থ প্রদান, উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


