IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’রনাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরনের উদ্বোধনরাণীনগরে নয়া ওসির যোগদানচাঁপাইনবাবগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, মা ও ছেলেকে পাশাপাশি দাফনগোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকেবাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিতখালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমানশিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ

ঝালকাঠিতে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, রাজাপুর, ঝালকাঠির তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এ আয়োজন করেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে উদ্বুদ্ধ করণ বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে ট্রেড প্রশিক্ষক, বিউটিফিকেশন শাহানারা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের উদ্বুদ্ধ করণ বক্তব্য প্রদান করেন, ঝালকাঠি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীর মুক্তিযোদ্ধা রমারানী দাস। এসময় প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, প্রশিক্ষণ কর্মকর্তা সামিরা আক্তার।

জাতীয় মহিলা সংস্থার ঝালকাঠি জেলা কার্যালয়ের চেয়ারম্যান ফজিলাতুন নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে পাঁচটি ট্রেডের প্রশিক্ষনার্থীরা তাদের বানানো জিনিসপত্র প্রদর্শনীর জন্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করেন। সব শেষে প্রশিক্ষনার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর প্রসংশা করে বলেন, নারীরা আজ অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিকভাবে স্বাবলম্বী। যা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। তারা আরো বলেন নারীরা আজকে পিছিয়ে নেই। তারাও পুরুষের পাশাপাশি আজকে সর্বক্ষেত্রে অবদান রাখছে। সমাজের নারীদের নিয়ে ভ্রান্ত ধারণা দূর করে নারীরাই আজকে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031