IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় ২৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

নওগাঁয় ২৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনার ২৬ ঘন্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে বাস চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার বেলা তিনটা থেকে জেলার অভ্যন্তরীণ ও নওগাঁ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রাখে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়য়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকেরা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাধারণ শ্রমিকদের মতামতের ভিত্তিতে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ।

বৈঠকে অংশ নেওয়া জেলা বাস মালিক গ্রুপের সড়ক সম্পাদক দেবাশীষ রায় বলেন, প্রশাসনের মধ্যস্থতায় গতকাল শুক্রবার মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ এবং সিএনজিচালিত অটোরিকশা সমিতির নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় সংঘর্ষের ঘটনায় থানায় যে মামলা হয়েছে সেটার তদন্ত সাপেক্ষে পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে তিন-চাকার যান চলাচল বন্ধ থাকবে।

দেবাশীষ রায় আরও বলেন, দিনের অন্য সময় মহাসড়কে তিন-চাকার যান চলাচল করতে পারবে। এক্ষেত্রে বাস মালিক গ্রুপ কিংবা মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন তিন-চাকার যান চলাচলে কোনো বাধা দেবে না। আজকে বৈঠকে গতকাল রাতের সভার সিদ্ধান্তগুলো সাধারণ শ্রমিকদের অবহিত করেন বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে মোটর শ্রমিকদের ওপর আর কোনো হামলা ও গাড়ি ভাঙচুর হবে না প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতে সাধারণ শ্রমিকেরা গাড়ি চালাতে রাজি হওয়ার পর আজ বিকেল পাঁচটা থেকে জেলার অভ্যন্তরীণ ও নওগাঁ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু হয়েছে।

জেলা বাস মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও অটোরিকশা সমিতি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট ও ফেরিঘাট এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় দুটি বাস ও ১৫টি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাস ও তিন-চাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক গ্রুপ। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েন যাত্রীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031