IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানা
Home >> নগর-গ্রাম >> সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে নাচোলে মানববন্ধন

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে নাচোলে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নাচোলের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ওই মামলা প্রত্যাহারের আহŸান জানিয়ে নাচোলে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক এর আয়োজনে সোমবার (২ অক্টোবর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের “বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ” শীর্ষক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ৩০ জুলাই ঠাকুরগাঁ-২ আসনের সংসদ সদস্যের পক্ষে জনৈক প্রভাত সাহা, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগায়ের সিনিয়র জুডিশিয়াল কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এরই প্রতিবাদে নাচোলের মানবন্ধনে সাংবাদিক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাংবাদিক শাকিল রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুস সাত্তার, এমএকে. জিলানী, নূরুল ইসলাম বাবু, অলিউল হক ডলার, আসাদুল্লাহ আহম্মেদ, বিএম. রুবেল, নাহিদ হোসেন ও জহিরুল ইসলাম এবং সচেতন নাগরিক সমাজের পক্ষে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

বক্তারা, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি অবিলম্বে সাংবাদিক মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহরের আহŸান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031